নিজস্ব সংবাদদাতা,ভরতপুর, ২ রা জানুয়ারী : মুর্শিদাবাদের ভরতপুর থানার গাঙ্গেড্ডা মোড়ে কান্দি সালার রাজ্য সড়কে গাঙ্গেড্ডা এলাকায় বাস ও অ্যাম্বুলেন্স এর মুখোমুখি সংঘর্ষে আহত নবজাতক সহ পাঁচ । সালার থেকে কান্দি গামী একটি বেসরকারি বাস ও কান্দি মহকুমা হাসপাতালে থেকে একটি সদ্যজাত সন্তান নিয়ে অ্যাম্বুলেন্স করে ভরতপুর সিজগ্রাম যাওয়ার মুখে ভরতপুর গাঙ্গেড্ডা কাছে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে অ্যাম্বুলেন্স ঘটনার জেরে জখম হন সদ্যজাত শিশু ঐ চালক সহ মোট চারজন । আহতদের উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে চিকিৎসা জন্য । ঘটনার পর এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।
চালকের গাফিলতিতে এই দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন নবজাতকের পরিবার।




















