নিজস্ব সংবাদদাতা,মালদা, ২ রা জানুয়ারী : মাকে বাড়ি থেকে বের করে দিচ্ছিল ছেলে। আর সেই সময় ঘটনা দেখতে পেয়ে পরিবারের সদস্যরা প্রতিবাদ করলে ছেলে তার শ্বশুর বাড়ির লোকজনকে নিয়ে হামলা চালায় পরিবারের ওপর। গুরুতর আহত দুই কাকা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে বৈষ্ণবনগর থানার কুম্ভিরা এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে আহত নাম আব্দুল সালাম(৫৭) ও আবদুল গাফফার শেখ(৫৫)। তার পরিবারের সদস্যরা জানায় আনজিলা বেওয়া তার ছেলে ও বৌমার সঙ্গে একই বাড়িতে থাকতেন। অভিযোগ বেশ কিছুদিন ধরে তার ছেলে ও বৌমা আঞ্জেলার ওপর অত্যাচার শুরু করেছে।এদিন অত্যাচার চরম আকার নিলে ছেলে তার মাকে মারধর শুরু করে। ঘটনা দেখতে পেয়ে তার পরিবারের অন্যান্য সদস্যরা বাঁচাতে গেলে অভিযোগ তাদেরকে ছেলে ও তার শ্বশুরবাড়ির লোকেরা মারধোর শুরু করে। ঘটনায় আহত হয় দুই কাকা বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এদের মধ্যে আব্দুল সালাম এর অবস্থা খারাপ থাকায় তাকে কলকাতা স্থানান্তর করা হয়েছে। তাদের মাথায় ও হাতে গুরুতর আঘাত রয়েছে। আহত পরিবারের পক্ষ থেকে গোটা ঘটনায় অভিযুক্ত ছেলে ইসাউল শেখ সহ ৪জনের নামে বৈষ্ণবনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
নিজের পরিবারের উপর হামলা চালানোর অভিযোগ ছেলের বিরুদ্ধে
নিজের পরিবারের উপর হামলা চালানোর অভিযোগ ছেলের বিরুদ্ধে
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



















