নিজস্ব সংবাদদাতা,দৌলতাবাদ ,১৮ই জানুয়ারি :দৌলতাবাদ থানাতে ১২ দফা দাবি জানিয়ে স্মারকলিপি জমা ও থানা ডেপুটেশন বামপন্থীদের। ঘটনাটি ঘটেছে শুক্রবার মুর্শিদাবাদ জেলার দৌলতাবাদ থানার মোড় এলাকায়। এদিনের এই কর্মসূচীকে ঘিরে ব্যাপক জমায়েত হয় মোড়ে সিপিআইএম কর্মীসমর্থকদের। এদিনের এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সংসদ সদস্য বোদরুদ্দোজা খাঁন, প্রাক্তন মন্ত্রী তথা ডোমকলের বিধায়ক আনিসুর রহমান, সিপিআইএম জেলা কমিটির সম্পাদক মৃগাঙ্ক ভট্টাচার্য সহ জেলার অন্যান্য নেতৃত্বরা।
জানাগিয়েছে, বিগত ৮ ও ৯ জানুয়ারি সারা দেশব্যাপী সাধারণ ধর্মঘট পালিত হওয়ার সময় মুর্শিদাবাদ জেলার দৌলতাবাদ থানা এলাকার ঘোষপাড়া মোড়ে ধর্মঘট সমর্থক বামকর্মীদের ওপর বিতর্কিত হামলা চালিয়েছিলেন শাসকদলের নেতারা। শুধু তাই নয় পুলিশ ও শাসক দলের নেতারা মিলে দুইদিক পরিকল্পিত ভাবে আক্রমণ করেন বার্মীদের ওপর ঠিক এমনই অভিযোগ তুলে ১২ দফা দাবি জানিয়ে স্মারকলিপি জমা ও থানা ডেপুটেশন করা হল দৌলতাবাদ থানায় বামপন্থীদের।
দৌলতাবাদ থানাতে ১২ দফা দাবি জানিয়ে স্মারকলিপি জমা ও থানা ডেপুটেশন বামপন্থীদের
দৌলতাবাদ থানাতে ১২ দফা দাবি জানিয়ে স্মারকলিপি জমা ও থানা ডেপুটেশন বামপন্থীদের
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



















