নিজস্ব সংবাদদাতা,ডোমকল ,২০ শে জানুয়ারি: দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল এক শিশুকন্যার। ঘটনাটি ঘটেছে রবিবার মুর্শিদাবাদ জেলার ডোমকলে। মৃতের নাম সাহারা খাতুন (৫)। জানাগিয়েছে এদিন ডোমকল থানার বর্তনাবাদ গ্রামের একটি পাড়ায় বেশ কয়েক বছর ধরে একটি পরিত্যক্ত মাটির বাড়ি ছিল। ওই হাজির এক অংশের একটি দেওয়ালে বাঁশদিয়ে দাঁড়করিয়ে কাজ হয়েছিল। তবে দেওয়ালের ওই অংশ দূর্বল থাকায় এদিন সকালে হঠাৎ করে সেটি ধসে পড়ে। সে দেওয়াল চাপাপড়ে সাহারা খাতুন নামের এক নাবালিকা।
ঘটনাটি ঘটতে দেখার পর নিজ বাড়ি থেকে ছুটে আসেন নাবালিকার মা। মা’য়ের চিৎকার শুনেই ঘটনাস্থলে পৌঁছেযান স্থানীয়রা। তারাই তড়িঘড়ি তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করতে নিয়ে যান ডোমকল মহকুমা হাসপাতালে। তবে সেখানে নিয়ে গেলে চিকিৎসক জানান, ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসার সময় পথেই তার মৃত্যু হয়েছে।। যদিও সমস্ত ঘটনা মনতে নারাজ এক মাত্র কন্যা হারা মা।
ডোমকলে দেওয়াল চাপা পড়ে মৃত এক শিশুকন্যা , এলাকায় শোকের ছায়া
ডোমকলে দেওয়াল চাপা পড়ে মৃত এক শিশুকন্যা , এলাকায় শোকের ছায়া
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



















