নিজস্ব সংবাদদাতা,কলকাতা, ৪ ঠা মার্চ :আসন্ন লোকসভা ভোট পিছিয়ে দেবার দাবি জানালেন মুকুল রায়। সোমবার রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করে এই দাবি জানান তিনি। মুকুল রায় বলেন, বাংলার এই প্রশাসন দিয়ে ভোট সম্ভব নয়। রবিবার রাজ্যজুড়ে যুব মোর্চার বিশ্বসংকল্প দিবস পালন করতে দেয়নি পুলিশ। বিজেপির কর্মসূচী ভন্ডুল করে রাজ্য সরকার সম্পূর্ন অগণতান্ত্রীক কাজ করেছেন বলে জানান মুকুল রায়। সেই কারনেই রাজ্য সরকারের এই প্রশাসন দিয়ে রাজ্যে লোকসভা ভোট সম্ভব নয় বলেই মনে করেন তিনি। মুকুল রায় মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করে বলেন, আগে সারা দেশের ভোট হোক। তারপর বাংলায় ভোট করার চিন্তাভাবনা শুরু করুক কমিশন। বিজেপির দাবি মেনে রাজ্যে ভোট না হলে কমিশন অফিসের সামনে ধর্নায় বসবে তারা। মানুষের গণতান্ত্রীক অধিকার সুনিশ্চিত করতেই রাজ্য বিজেপি ২০০৯ সালে তৃণমূলের মতো ধর্নায় বসা হবে বলে জানান মুকুল রায়।
রাজ্য সরকার সম্পূর্ন অগণতান্ত্রীক কাজ করেছেন বলে জানান মুকুল রায়
রাজ্য সরকার সম্পূর্ন অগণতান্ত্রীক কাজ করেছেন বলে জানান মুকুল রায়
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



















