
নিজস্ব সংবাদদাতা,কলকাতা, ৫ই মার্চ :শাসন থানার মাগরি গ্রামে এক পাঁচ বছরের নাবালিকাকে ধর্ষণ করে অভিযুক্ত যুবক কে গণধোলাই দিয়ে পুলিশ হাতে তুলে দেয় গ্রাম বাসিরা ।
গতকাল সন্ধ্যা সাতটা নাগাদ পাড়ায় শিব পুজো চলার সময় ক্লাস ওয়ানের ছাত্রীকে খাবারের লোভ দেখিয়ে মাগরি প্রাইমারি স্কুলের পিছনে নির্জন জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। মেয়েটির মা না পেয়ে খোঁজখুঁজি করতেই রক্তাক্ত অবস্থা স্কুলের পিছন বসে থাকা অবস্থায় দেখতে পান । নাবালিক মেয়েটি তার মার কাছে সব বলতেই পাড়ারই এক যুবকের নাম বলে।যুবককে নাম বলরাম পারুই তাকে গ্রামবাসীরা গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয় । শাসন থানায় অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার মেয়েটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বারাসাত জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে



















