মুর্শিদাবাদে সীমান্তবর্তী এলাকা থেকে ৫ গরু পাচারকারী গ্রেপ্তার

মুর্শিদাবাদে সীমান্তবর্তী এলাকা থেকে ৫ গরু পাচারকারী গ্রেপ্তার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,সুতি ,৫ই মার্চ :সোমবার রাতে মুর্শিদাবাদে সীমান্তবর্তী এলাকা থেকে পাঁচটি গরু পাচার কারিদের গ্রেফতার করলো পুলিশ। মঙ্গলবার সুতি থানার মানিকপুরএলাকা থেকে ১০টি গরু সহ ওই পাচারকারিদের আটক করা হয়।গভীররাতে গরুগুলি বাংলাদেশের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার পথে সীমান্তবর্তী এলাকাতে টহলরত পুলিশের হাতে আটক করে। পুলিশ জানিয়েছে হাবিবুর রহমান,তাহির সেখ, জসিমুদ্দিন সেখ, কৌশিক মহলদার ও বাসির মহলদার নামের এই পাঁচজন পাচারকারী কে গ্রেফতার করা হয়েছে। ধৃতব্যক্তিরা ভারতীয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।ধৃত ব্যক্তিদের জঙ্গীপুর মহকুমা আদালতে তোলা হয় মঙ্গলবার এবং পুলিশ হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানানো হয় বলে পুলিশ জানিয়েছে ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top