নিজস্ব সংবাদদাতা,উত্তর ২৪ পরগনা ,৫ই মার্চ :অকাল বৃষ্টিতে কেড়ে নিয়েছে উত্তর চব্বিশ পরগনার একধিক পরিবারের দুবেলার অন্ন।কি করবে,কি ভাবে চলবে সংসার সেই চিন্তায় মাথায় হাত একাধিক চাষির।
উত্তর চব্বিশ পরগনার বারাসত ১ও ২নম্বর ব্লক,দেগঙ্গা,আমডাঙা অঞ্চলে একাধিক চাষের জমি আজ জলের তলায়।ওই সব এলাকায় এই অকাল বৃষ্টিতে চাষের ব্যপক ক্ষতি হয়েছে।বিট, গাজর,সরষে,ডাল এবং বিশেষ করে পেঁয়াজ চাষের ব্যপক ক্ষতি। পাশাপাশি টমেটো চাষেরও ব্যপক ক্ষতি আমডাঙার বিভিন্ন এলাকায়।।এক সপ্তাহ আগে ঝর বৃষ্টি তে চাষের ক্ষতি হলেও কিছুটা সামাল দিয়েছিল চাষিরা,তবে গতকাল থেকে ফের বৃষ্টিতে আর রক্ষা করা যায়নি চাষের জমি।
একটানা বৃষ্টিতে প্রায় সর্বত্র নষ্ট হয়ে গেছে চাষের জমি,জলের তলায় পেঁয়াজ সহ একাধিক সব্জিরগাছ।কি করবে বুঝে উঠতে পারছে না চাষিরা।কেউ কেউ আত্মহত্যা পথ বেছে নিতে চলেছে বলে মত প্রকাশ করেছে।যদি কোন সরকারি সাহায্য বা অনুদান না পায় তাহলে অনেক চাষিই এই পথ বেছে নিতে বাধ্য হবে।এক একটি চাষের জমিতে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি ।কেউ ধার করে কেউ আবার আত্মীয়সজনের কাছ থেকে গহনা বন্দক দিয়ে টাকা নিয়ে চাষের কাজে লাগিয়েছে,কিন্তু গতকাল থেকে যে বৃষ্টি শুরু হয়েছে তাতে আর কোন ভাবেই চাষের জমি বাঁচানোর কোন পরিস্থিতি নেই।এলাকার সব চাষিই তাকিয়ে আছে সরকারি সাহায্যের দিকে,যদি সরকারি সাহায্য মেলে তবেই বাঁচতে পারে এই পরিবার গুলি।
অকাল বৃষ্টিতে কেড়ে নিয়েছে উত্তর চব্বিশ পরগনার একধিক পরিবারের দুবেলার অন্ন
অকাল বৃষ্টিতে কেড়ে নিয়েছে উত্তর চব্বিশ পরগনার একধিক পরিবারের দুবেলার অন্ন
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



















