নিজস্ব সংবাদদাতা,কলকাতা,৫ই মার্চ: স্বাস্থ্য ভবনে নার্সিং ও বি সি বি ক্যান্ডিডেটদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা। আটকানো হলো স্বাস্থ্য ভবনের গেট। কর্মীরা বেরোতে গেলে বাধা ছাত্রীদের। ঘটনাস্থলে বিধাননগর ইলেকট্রনিক কমপ্লেক্স থানার পুলিশ।
অক্টোবর এবং জানুয়ারি মাসে স্টাফ নার্স গ্রেড ২ এর পদের ১২৬০০ টি ফাঁকা স্থান পূরণের জন্য পরীক্ষায় উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ নেয় স্বাস্থ্য দফতর। এর পরে দু দফায় চাকরির লিস্ট বার করা হলেও প্রায় ৬৩০০ জন চাকরি পেলেও চাকরি দেওয়া হয়না বাকিদের। সেই চাকরিপ্রার্থীরা পশ্চিমবঙ্গের রিকওয়ার্ডমেন্ট বোর্ডের সাথে যোগাযোগ করলে বোর্ডের পক্ষ থেকে তাদের জানানো হয় ৫৯৫৩ এর লিস্ট দেওয়া হয় তাদের পক্ষ থেকে স্বাস্থ্য ভবনে। কিন্তু চাকরিপ্রার্থীদের দাবি লিস্ট বের করা হয় ৪০২৭ জনের তাদের মধ্যে বেশিরভাগ ভিন্ন রাজ্যের যাদের কোনোরকম রেজিস্ট্রেশন নেই। চাকরি সংক্রান্ত বিষয়ে অসৎপন্থা ব্যবহার করা হওয়ার প্রতিবাদে আজ স্বাস্থ্য ভবনের সামনে বিক্ষোভে বসেন চাকরিপ্রার্থীরা।
স্বাস্থ্য ভবনে নার্সিং ও বি সি বি ক্যান্ডিডেটদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা
স্বাস্থ্য ভবনে নার্সিং ও বি সি বি ক্যান্ডিডেটদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



















