নিজস্ব সংবাদদাতা,কলকাতা,৫ই মার্চ: এস এস কে এবং এম এস কের বিক্ষোভের পঞ্চম দিনে বিক্ষোভকারী শিক্ষক শিক্ষিকাদের সমর্থন করতে সল্টলেকের ময়ূখ ভবনের সামনে ধরনা মঞ্চতে এলেন বামফ্রন্টের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। আজ সকাল থেকেই এই এলাকাকে ঘিরে ফেলা হয় বিধাননগর পুলিশের বিশাল পুলিশবাহিনী দিয়ে। তবে পুলিশের নিরাপত্তা বৃদ্ধি হলেও ধর্ণা মঞ্চ ছাড়তে নারাজ থাকেন শিক্ষক শিক্ষিকারা। এর পরেই আজ দুপুরে সেই ধর্ণা মঞ্চে আসেন সূর্যকান্ত মিশ্র। দেখা করেন পাঁচ দিন ধরে ধর্ণা প্রদর্শন করে চলা শিক্ষক শিক্ষিকাদের সাথে। এর পরে তিনি জানান ‘আমরা এদের দাবি এবং আন্দোলন কে আমরা সংহতি জানাতে এসেছি এবং দল মত নির্বিশেষে এই সাধারণ দাবির ভিত্তিতে আমরা চাই ঐকবদ্ধ ভাবে এদের দাবি মেনে নিয়ে যে লড়াই সেই লড়াইটা হোক। এবং এখানে বিভাজন ইত্যাদি করে লাভ নেই। আর সরকারের কাছে আমাদের বক্তব্য হচ্ছে যে কথা তো বলবেন, এখানে বসে থাকবেন এরা তার পরে এটাকি বোঝেন না নাকি? মুখ্যমন্ত্রীর তো বোঝা উচিত যে এতজন মেয়ে এখানে আছে এরকম করে বসে আর তার পরে চারিদিকে ওরকম ব্যারিকেড করে, কোথায় বেরোবে কোথায় যাবে? বৃষ্টি বাদলা তার মধ্যে এই যে আছেন এটা তো বোঝা উচিত এদের। একটা সাধারণ সহানুভূতি থাকা উচিত। কথা বলতে অসুবিধা কোথায়? এরা এখানে বসে থাকবেন এবং সরকার মুখ বন্ধ করে থাকবে এটা কোনো মানে হয় না। আমার সঙ্গে ডক্টর সুজন চক্রবর্তী বাম পরিষদীয় দলের নেতা তার সাথে দিল্লিতে থাকতে থাকতে এবং প্রত্যেকদিন উনি খবর রাখেন এবং খবর দেন। উনি শিক্ষা মন্ত্রীর সাথে কথা বলেছেন উনি বোধয় কিছু বুঝেছেন মনে হলো শুনে। যাই হোক উনি আসবেন এলে বলতে পারবেন কি কথা হয়েছে সরকারের সাথে।’ বামফ্রন্টের রাজ্য সম্পাদকের সহানুভূতি পেয়ে উচ্ছাসিত আন্দোলনকারী শিক্ষক শিক্ষিকারা।
SSK ও MSK -এর বিক্ষোভের পঞ্চম দিনে এলেন সূর্যকান্ত মিশ্র
SSK ও MSK -এর বিক্ষোভের পঞ্চম দিনে এলেন সূর্যকান্ত মিশ্র
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



















