নিজস্ব সংবাদদাতা,বাঁকুড়া ,৬ই মার্চ:অজ্ঞাতপরিচয় পচা গলা মৃতদেহ উদ্ধার মেজিয়ার দামোদর নদ থেকে।
পচা গলা মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য।মৃতদেহটি উদ্ধার হয়েছে বাঁকুড়ার মেজিয়ার দামোদর নদ থেকে।বুধবার সকাল দশটা নাগাদ দামোদর নদের মাঝবরাবর একটি মৃতদেহ জলে ভাসতে দেখেন স্থানীয়রা।তারপর স্থানীয়রা খবর দেয় মেজিয়া থানায়।মেজিয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃত দেহ উদ্ধারের চেষ্টা চালায়।কিন্তু মৃতদেহ টি বেশ কয়েকদিন সেখানে পড়ে থাকায় পচন শুরু হয়ে যায় দেহের মধ্যে ।তাই মৃতদেহ উদ্ধারে পুলিশকে যথেষ্টই বেগ পেতে হয়। স্থানীয়দের অনুমান মৃতদেহটি কোন পুরুষের মৃতদেহ।কিভাবে মৃতদেহ এই স্থানে পৌঁছালো তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। এর পাশাপাশি কোনো দুষ্কৃতী এই অজ্ঞাত ব্যক্তি কে খুন করেছে কিনা তা নিয়েও তদন্ত শুরু করেছে মেজিয়া থানার পুলিশ। 
অজ্ঞাতপরিচয় পচা গলা মৃতদেহ উদ্ধার মেজিয়ার দামোদর নদ থেকে
অজ্ঞাতপরিচয় পচা গলা মৃতদেহ উদ্ধার মেজিয়ার দামোদর নদ থেকে
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



















