নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুর,৬ই মার্চ: আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত নিউ টাউনশিপ থানার পুলিশ বাইক চুরির সন্দেহে জাট গড়িয়া থেকে শেখ সাইদুলকে বিজোন এলাকার বিজরার শ্বশুর বাড়ি থেকে ২ টি বাইক সহ গ্রেফতার করে।দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে দশ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় এরপরে পুলিশ তাকে জেরা করে লাউদোহা থেকে শেখ নিজামুল ও জাদগড়িয়া থেকে সালাম মণ্ডল কে গ্রেপ্তার করে। তাদেরকে জেরা করে আরো ১০ টি বাইক উদ্ধার করে। এইগুলি মুলত বীরভূম, গলসী, বাঁকুড়া থেকে চুরি করা। মোট ১৩ টি বাইক উদ্ধার হয়েছে। সেগুলি দুর্গাপুর কোক ওভেন থানার অন্তগত সাগর ভাঙ্গা, আসানসোল, পূর্ব বর্ধমানের আউসগ্রাম ও সিউড়ি এলাকার বলে জানান আধিকারিকরা। এদেরকে জেরা করে এর পিছনে কোন আন্তর্জাতিক র্যাকেট আছে বলে মনে করছে পুলিশ। তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। 
চুরি যাওয়া ১৩ টি বাইক উদ্ধার করল নিউটাউনশিপ থানার পুলিশ
চুরি যাওয়া ১৩ টি বাইক উদ্ধার করল নিউটাউনশিপ থানার পুলিশ
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



















