চোর সহ গতিধারা গাড়ি আটক করলো পুলিশ

চোর সহ গতিধারা গাড়ি আটক করলো পুলিশ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,কলকাতা,৬ই মার্চ: দিনে দুপুরে লেকটাউন এর মেন রোড থেকে একটি গতিধারা গাড়ি চুরি।চোর সহ গাড়িটিকে আটক করলো বিধান নগর উত্তর থানার পুলিশ।বিধান নগর কলেজের সামনে থেকে উদ্ধার হয় গাড়ি।
পুলিশ সূত্রে খবর আজ সকাল ১০ নাগাদ ওই গতিধারা গাড়ির চালক লেকটাউন এ রাস্তার পাশে গাড়ি দার করিয়ে চা খাচ্ছিল।চা খেয়ে এসে দেখে গাড়ি টি নেই।এর পরে ওখানে কর্তব্যরত ট্রাফিক পুলিশকে বিষয় টি জানালে তারা বিধান নগর কমিশনারেটের পুলিশ কে এলার্ট করে।সেই মতো খোঁজ খবর শুরু হয়।অবশেষে সল্টলেকের বিধান নগর কলেজের কাছ থেকে চোর সহ গাড়িটি উদ্ধার করে।লেকটাউন থানার হাতে তুলে দেওয়া হয়।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে লেকটাউন থানার পুলিশ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top