ফুট ব্রিজ ভেঙে বিপত্তি

ফুট ব্রিজ ভেঙে বিপত্তি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,উত্তর ২৪ পরগনা,৬ই মার্চ: কংক্রিটের ফুট ব্রিজ ভেঙে বিপত্তি। দুই ২৪ পরগণার মধ্যে যোগাযোগ বিছিন্ন। চরম অসুবিধায় ব্যাবসা- বাণিজ্য থেকে চাষবাসের, কৃষি ও কর্মক্ষেত্রে এমনকি সমস্যায় ছাত্র ছাত্রীরা।
বুধবার সকালে উত্তর ২৪ পরগনার হাড়োয়ায় বিদ্যাধরী খালের উপর কংক্রিটের ফ্রুট ব্রিজ আচমকাই ভেঙে পড়ে। ঘটনাস্থলে আহত 5 জন। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় দুই 24 পরগনার। দীর্ঘদিন ধরে বিদ্যাধরী খালের ওপর এই বোয়াল ঘাটা ব্রিজ দুর্বল ও ভগ্নদশা ছিল। ইতিমধ্যে রাজ্য সরকার এই খালের উপরে পাশের নতুন ব্রিজের কাজ শুরু করেছে যার বরাদ্দ হয়েছে 3 কোটি টাকা । আগামী 6 মাসের মধ্যে এর কাজ সম্পন্ন হবে। কিন্তু তার আগেই এই ব্রিজ ভেঙে পড়ে। যোগাযোগ ও যাতায়াতের একমাত্র মাধ্যম ছিল এই ব্রিজ। প্রতিদিন স্কুলের ছাত্র ছাত্রী থেকে শুরু করে অসংখ্য মানুষ এই ব্রিজ ব্যাবহার করত। দুই চাকা গাড়ি, চার চাকার ছোট গাড়ি ও নিত্যযাত্রীরা ও কৃষক নিয়ে যাতায়াত করে দুই 24 পরগনা সংযোগস্থলে হয়।

একদিকে এখন বারাসাত 1 নম্বর ব্লকের শাসন গ্রাম পঞ্চায়েত অন্যদিকে হারোয়া ব্লকের সালিপুর গ্রাম পঞ্চায়েত, দক্ষিণ 24 পরগনার ভাঙড় গ্রাম পঞ্চায়েত এক নম্বর সবমিলিয়ে প্রতিদিন কয়েক লক্ষ মানুষের যাতায়াত ও যোগাযোগের মাধ্যম ছিল এই কংক্রিটের ফুটব্রিজ।
এদিন হঠাৎই বুধবার দুপুর একটা নাগাদ ব্রিজের বেশি অংশ ভেঙে পড়ে খালের উপর সেখানে যাতায়াত ছিল কয়েকজন নিত্য যাত্রী ও ব্যবসায়ী বিদ্যাধরী খালে পড়ে যায় দ্রুত স্থানীয় বাসিন্দারা এসে তাদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। ঘটনাস্থলে পূর্ত দপ্তরের আধিকারিক ও হাড়োয়া থানার পুলিশ গিয়ে গোটা বিষয়টি তদন্ত শুরু করেছে। স্থানীয় জনপ্রতিনিধি জেলা পরিষদের সদস্য সিরাজুল ইসলাম, শালীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান কৃষ্ণা মন্ডল, পঞ্চায়েত সমিতির পুরো পরিবহনের কর্মদক্ষ খালেক মোল্লা গিয়ে তদারকি শুরু করেছে ভেঙে পড়া ব্রিজের অংশের কাজ সরানো হচ্ছে।হঠাৎই কিভাবে ভেঙে পড়ল তদন্ত শুরু করেছে হাড়োয়া থানার পুলিশ ও পূর্ত দপ্তরের আধিকারিক রা ইতিমধ্যেই শুরু হয়েছে খুব দ্রুত শেষ হবে বলে আশাবাদী জনপ্রতিনিধিরা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top