গাড়ি চুরির অভিযোগে গ্রেপ্তার সেচ দপ্তরের এক কর্মী

গাড়ি চুরির অভিযোগে গ্রেপ্তার সেচ দপ্তরের এক কর্মী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,বর্ধমান,৬ই মার্চ: সেচ দপ্তরের এক কর্মীকে গাড়ি চুরির অভিযোগে বর্ধমান থানার পুলিশ আটক করলো।ধৃতের নাম সুব্রত রায়।গত মাসের ২৬ তারিখে পূর্ববর্ধমানের আলিশার পূর্বাশা বাস টার্মিনাসের মোটর সাইকেল স্ট্যাণ্ড থেকে একটি বাইক চুরি হয়।পরে সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে চোরের ছবি বের করা হয়।এরপর ছবি নিয়ে শুরু হয় খোঁজাখুঁজি। মঙ্গলবার রাতে বর্ধমানের জিটি রোডের ডিভিসি মোড়ের কাছে সাধারণ মানুষকে চোরের ছবি দেখিয়ে সুব্রত রায়ের সন্ধ্যান মেলে।প্রথমে তার বাড়িতে হানা দিয়ে মোটর সাইকেল স্ট্যাণ্ডের কর্মীরা তাকে ধরার পাশাপাশি চুরি হওয়া বাইকেরও সন্ধান পায়।শুরু হয় উত্তম মধ্যম।খবর পেয়ে বর্ধমান থানার পুলিশ গিয়ে সুব্রত রায়কে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top