নিজস্ব সংবাদদাতা,হাওড়া,৬ই মার্চ: রাজ্যের প্রথম হিন্দি বিশ্ববিদ্যালয়ের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ হাওড়ার আড়ুপাড়ায় এই বিশ্ববিদ্যালয় তৈরি হবে৷ মুখ্যমন্ত্রীর শিলান্যাসের পরই প্রকল্পের কাজ পুরোদমে শুরু হয়ে যাচ্ছে৷ একই সঙ্গে রাজ্যে আরও ১০টি বিশ্ববিদ্যালয় তৈরি হবে বলেও জানান মমতা৷এ দিন শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, ৩ একর জমিতে স্বাস্থ্য ভবন হবে৷ ডুমুরজলায় হেলিপ্যাড তৈরি করা হয়েছে৷ যোগাযোগ ব্যবস্থারও উন্নতি হয়েছে৷ রাজ্যের ৭২ লক্ষ পড়ুয়াকে স্কলারশিপ দিচ্ছে রাজ্য সরকার৷ ওবিসি পড়ুয়াদের উচ্চ শিক্ষায় সুযোগ দেওয়া হচ্ছে৷ রাজ্যে সাড়ে ৭ বছরে ৫০টি নয়া কলেজ ও ২৯টি বিশ্ববিদ্যালয় তৈরি করা হয়েছে৷
কন্যাশ্রীর সাফল্যও এ দিন তুলে ধরেন মুখ্যমন্ত্রী৷হিন্দিভাষীদের জন্য হিন্দি বিশ্ববিদ্যালয় ও রাজ্যের নমঃশূদ্রদের বিকাশের জন্য নমঃশূদ্র ডেভলপমেন্ট বোর্ড গঠনের ঘোষনা করেছেন মুখ্যমন্ত্রী। শিলিগুড়ি মারোয়াড়ি ভবনে এক সম্বর্ধনা অনুষ্ঠানে হিন্দি ভাষায় বক্তব্য রাখার সময় এই ঘোষণ করেছিলেন তিনি৷ তবে মঞ্চে বক্তব্য রাখতে উঠে কেন্দ্র কে আক্রমণ করতে ভুল করেন নি মমতা বন্দ্যোপাধ্যায়,কত কয়েকদিনের তার বক্তব্যের অবস্থান একই জায়গায় রেখে আক্রমণ করলেন নরেন্দ্র মোদিকে।নোট বন্দি থেকে পুলওয়ামায় জঙ্গি হামলা,সব ঘটনার জন্যি দেশের প্রধানমন্ত্রী সহ বিজেপিকেই কাঠগড়ায় রাখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো।।
রাজ্যের প্রথম হিন্দি বিশ্ববিদ্যালয়ের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
রাজ্যের প্রথম হিন্দি বিশ্ববিদ্যালয়ের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



















