নিজস্ব সংবাদদাতা,বারাসাত ,৬ই মার্চ: পশ্চিমবঙ্গ রাজ্য ও গ্রামনোন্নয়ন দফতর কতৃক উত্তরচব্বিশ পরগনার বারাসতে রুরাল রোড নেটওয়ার্ক ম্যানেজমেন্ট ইউনিট ভবনের শুভ উদ্বোধন হলো আজ। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এই উদ্বোধন করলেন।বারাসতে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের মন্ত্রী সুব্রত মুখার্জি। উপস্থিত জেলা শাসক অন্তরা আচার্য বলেন অত্যাধুনিক এই কেন্দ্রে আধুনিক পরীক্ষাগার এর ব্যবস্থাও রাখা রয়েছে।আপাতত তিনটি জেলা ,নাদিয়া ও দুই চব্বিশ পরগনার জন্য ব্যাবহার করা হবে এই ইউনিট।পরে সাংবাদিক দের প্রশ্নের উত্তরে সুব্রতবাবু বলেন,পঞ্চায়েতের কাজ দ্রুততা ও পারদর্শিতার সাথে সফল করতে এই ইউনিটের অবদান হবে উল্লেখযোগ্য। মুকুল রায় প্রসঙ্গে সুব্রতবাবু বলেন,অন্যদল থেকে লোক আনবার কথা বলে মুকুল বিজেপি তে টিকে রয়েছে।
বারাসতে রুরাল রোড নেটওয়ার্ক ম্যানেজমেন্ট ইউনিট ভবনের শুভ উদ্বোধন
বারাসতে রুরাল রোড নেটওয়ার্ক ম্যানেজমেন্ট ইউনিট ভবনের শুভ উদ্বোধন
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



















