নিজস্ব সংবাদদাতা,নদীয়া ,৭ ই মার্চ:নদীয়ার কল্যাণীতে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহারে মাটি, জল ও পরিবেশ জনিত সমস্যা দূরীকরণে নিয়ে তিন দিনের এক জাতীয় কর্মশালার আজ সূচনা হয়েছে। এর উদ্বোধন করে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ ধরনীধর পাত্র বলেন, উপযুক্ত পরিমাণে জল এবং তার পাশাপাশি মাটি ও জলবায়ুর ঠিক থাকলে ফসলের উৎপাদন অনেক বাড়তে পারে। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শংকর কুমার ঘোষ কৃষিকার্যে জলবায়ু ও মাটি এবং জলের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। তিন দিনের এই কর্মশালায় রাজ্যের দেশের স্থান থেকে 130 জন কৃষি বিজ্ঞানী যোগ দিয়েছেন। এদিন কৃষি বিজ্ঞান এর সঙ্গে জড়িত চারজন অবসরপ্রাপ্ত শিক্ষক ও তিন জন কৃষককে সংবর্ধনা দেওয়া হয়।
কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহারে কর্মশালা
কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহারে কর্মশালা
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



















