দুর্গাপুরে নব নির্মায়মান সেতু নাট বল্টু খুলায় আটক ১

দুর্গাপুরে নব নির্মায়মান সেতু নাট বল্টু খুলায় আটক ১

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুর ,৭ ই মার্চ:দুর্গাপুরে নব নির্মায়মান সেতু নাট বল্টু খুলায় আটক ১, বড়ো কোন নাশকতার ছক অভিযোগ স্থানীয় বরো চেয়ারম্যানের
দুর্গাপুরের কোক ওভেন থানার অন্তর্গত দুর্গাপুর – বাঁকুড়া যাওয়ার মূল সড়কের উপর নবনির্মন সেতু মাস দুয়েক আগেই চালু হয়েছে। আর সেই সেতুতে নাট বল্টু খুলতে দেখা যায় তিন ব্যক্তিকে। স্থানীয়দের সন্দেহ হলে ধাওয়া করা হয়। দুজন পালিয়ে গেলে ও একজনকে ধরে ফেলে। তাদেরকে স্থানীয় কোক ওভেন থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
স্থানীয় মানুষ বাসিন্দাদের দাবি, এই ব্যাক্তিরা ব্রিজের নিচের নাট বল্টু খুলছিল। আমাদের সন্দেহ হওয়ায় আমরা ধাওয়া করি। প্রতিদিন এই ব্রিজ দিয়ে বাস, লরি সহ ভারী পণ্যবাহী গাড়ি ও যাতায়াত করে। এই নাট বল্টু খোলায় যেকোনো সময় ব্রিজে ফাটল বা ব্রিজ ভেঙে পড়তে পারে। আর তার দায় এসে পড়বে পুলিশ প্রশাসন সহ রাজ্য সরকারের ওপর। তাই পুলিশের এর নিদিষ্ট তদন্ত করুক।
অন্যদিকে স্থানীয় 4 নম্বর বোরো চেয়ারম্যান চন্দ্রশেখর ব্যানার্জি জানান, যে কয়েকটি নাট বল্টু খুলেছে তাতে কত টাকা রোজগার করা যাবে? এর পিছনে কোন বড়োসড়ো নাশকতার ছক আছে। পুলিশ এর তদন্ত করুন। গোটা ঘটনায় আতঙ্কিত দুর্গাপুর বাসী।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top