নিয়ন্ত্রন হারিয়ে বিদ্যুৎ খুটিতে ধাক্কা পর্যটনবাহী বাসের,

নিয়ন্ত্রন হারিয়ে বিদ্যুৎ খুটিতে ধাক্কা পর্যটনবাহী বাসের,

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,কলকাতা ,৭ ই মার্চ:নিয়ন্ত্রন হারিয়ে বিদ্যুৎ খুটিতে ধাক্কা পর্যটনবাহী বাসের, প্রানে বাঁচল যাত্রীরা
নিয়ন্ত্রন হারিয়ে বিদ্যুৎ ট্রেন্সেফারমার লাগানো লোহার খুটিতে ধাক্কা মারে একটি পর্য়টন বোঝায় একটি বাস। বাসে থাকা ৪০জন যাত্রীর মধ্যে ১৫ জন যাত্রী আহত হয়। ঘটনাটি ঘটেছে জামুড়িয়া থানার চাঁদা মোড় সংলগ্ন ২ নম্বর জাতীয় সড়কের উপর।
স্থানীয় সূত্রে জানা গেছে আজ ভোর ৫টা ১০ নাগাদ একটি পর্য়টন বোঝায় বাস নিয়ন্ত্রন হারিয়ে জাতীয় সড়কের ধারে থাকা বিদ্যুৎ ট্রেন্সেফারমার লাগানো লোহার খুটিতে ধাক্কা মারে। স্থানীয়রা ঘটনার খবর পুলিশে দিলে পুলিশ এসে স্থানীয়দের সাহায়্যে বাসের যাত্রীদের উদ্ধার করে। স্থানীয়রা জানায় বাসের ৪০ জন ছিল, তার মধ্যে ১৫ জন যাত্রীর অল্পবিস্তার আঘাত পায়। তাদের চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়। বাস চালকের ঘুমে চোখ বুঝে যাওয়ায় এই দূর্ঘটনা বলে অনুমান পুলিশের।
জানা গেছে অন্ধ্রপ্রদেশ থেকে দুটি পর্য়টনবাহী বাস কলকাতা দিয়ে যাচ্ছিল। প্রথমের গাড়িটি নিয়ন্ত্রন হারিয়ে জাতীয় সড়কের ধারে থাকা বিদ্যুৎ ট্রেন্সেফারমার লাগানো লোহার খুটিতে ধাক্কা মারে। এর পরেই স্থানীয় ও পুলিশের যৌথ উদ্যোগে যাত্রীদের উদ্ধার করে এবং আহত যাত্রীদের চিকিৎসা করিয়ে দ্বিতীয় বাসটি চাপিয়ে গন্তব্য দিয়ে রওনা দেয়। দূর্ঘটনা বাহী বাসটিকে পুলিশ আটক করে। এর জেরে চাঁদ আসেপাশে বিস্তৃর্ণ এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। স্থানীয়রা জানায় বরাত জোরে বাসের যাত্রীরা অল্পবিস্তার আহত পয়ে প্রানে বাঁচল। যে ভাবে বিদ্যুৎ ট্রেন্সেফারমায় ধাক্কা মেরেছে তাতে অনেক বড়সড় দূর্ঘটনার সম্ভব ছিল। স্থানীয়রা দাবি করেছে জাতীয় সড়কের সম্প্রসারণের কাজ ঠিকঠাক না হওয়ায় নিত্যদিনই দূর্ঘটনায় কবলে পড়তে হয় যাত্রী সহ বিভিন্ন যানবাহনের। দ্রুত বিদ্যুতের খুঁটি সারানোর কাজ চলছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top