নিজস্ব সংবাদদাতা,খড়গ্রাম,৮ ই মার্চ:খাবার দিতে অস্বীকার করায় হোটেল মালিক কে খুন করল স্থানীয় এক যুবক। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার খড়গ্রামে। মৃতের নাম বাবু শেখ। খুনের ঘটনায় অভিযুক্ত শুকুর উদ্দিন শেখ কে গ্রেপ্তার করেছে খড়গ্রাম থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাঝেমধ্যেই শুকুর উদ্দিন বাবু শেখ এর হোটেলে গিয়ে খাবার পরে পয়সা না দিয়ে চলে আসতো। এই নিয়ে বেশ কয়েকবার বাকবিতণ্ডা হয় বাবু ও শুকুর এর মধ্যে। বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটায় শুকুর শেখ হোটেলে গিয়ে খাবার চাই। সেই সময় হোটেল বন্ধ করার তোড়জোড় চলছিল। শুকুর শেখ কে খাবার হবে না জানালে সে অশ্রাব্য ভাষায় গালিগালাজ শুরু করে। বাবু শেখ পুরাতন বাকি টাকা চাইতে শুকুর শেখ তার ওপর মারধর শুরু করে। ঘটনাস্থলে মৃত্যু হয় হোটেল মালিক বাবু শেখের। খড়গ্রাম থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। 
খড়গ্রামে খাবার দিতে অস্বীকার করায় হোটেল মালিক কে খুন করল স্থানীয় এক যুবক
খড়গ্রামে খাবার দিতে অস্বীকার করায় হোটেল মালিক কে খুন করল স্থানীয় এক যুবক
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



















