আমেরিকায় ভয়াবহ বিমান দুর্ঘটনা, উত্তর ক্যারোলিনায় ভেঙে পড়ল প্রাইভেট জেট, মৃত ৭

আমেরিকায় ভয়াবহ বিমান দুর্ঘটনা, উত্তর ক্যারোলিনায় ভেঙে পড়ল প্রাইভেট জেট, মৃত ৭

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



বিদেশ – আমেরিকার উত্তর ক্যারোলিনায় ভয়াবহ বিমান দুর্ঘটনার ঘটনা সামনে এসেছে। একটি প্রাইভেট জেট ভেঙে পড়ে প্রাণ হারিয়েছেন মোট সাতজন। মৃতদের মধ্যে রয়েছেন প্রাক্তন ন্যাসকার ড্রাইভার গ্রেগ বিফেল। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তাঁর স্ত্রী ও দুই সন্তানেরও। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ক্রীড়াজগৎ সহ গোটা এলাকায়।

স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ১০টা ৬ মিনিট নাগাদ স্টেটসভিল বিমানবন্দর থেকে উড়ানটি রওনা দেয়। তবে উড়ানের কিছুক্ষণের মধ্যেই যান্ত্রিক বা অন্য কোনও সমস্যার কারণে বিমানটি ফের রানওয়ের দিকে ফিরে আসার চেষ্টা করে। অবতরণের সময়ই নিয়ন্ত্রণ হারিয়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয় প্রাইভেট জেটটি।

সকাল আনুমানিক ১০টা ২০ মিনিট নাগাদ বিমানটি রানওয়ের উপরেই ভেঙে পড়ে। তীব্র বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। মুহূর্তের মধ্যেই দাউ দাউ করে জ্বলতে শুরু করে বিমানটি এবং কালো ধোঁয়ায় ঢেকে যায় আশপাশের এলাকা। পরিস্থিতি সামাল দিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন বিমানবন্দরের কর্মীরা।

খবর পেয়ে সেখানে ছুটে আসে পুলিশ, দমকল ও উদ্ধারকারী দল। শুরু হয় আগুন নেভানোর কাজ এবং উদ্ধার অভিযান। তবে বিমানে থাকা সাতজন যাত্রীর কাউকেই বাঁচানো সম্ভব হয়নি। দুর্ঘটনায় প্রত্যেকেরই মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে প্রশাসন।

মৃতদের মধ্যে রয়েছেন প্রাক্তন ন্যাসকার ড্রাইভার গ্রেগ বিফেল (৫৫), তাঁর স্ত্রী ক্রিস্টিনা, কন্যা এমা (১৪) এবং পুত্র রাইডার (৫)। পরিবারের একসঙ্গে মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তাঁদের অনুরাগী ও সহকর্মীরা।

দুর্ঘটনার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, খারাপ আবহাওয়ার কারণেই এই বিপত্তি ঘটে থাকতে পারে। ইতিমধ্যেই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে আমেরিকার সংশ্লিষ্ট বিমান চলাচল সংস্থা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top