সরকারি কর্মচারীরা তৃণমূলের পাশে একজোট, কেন্দ্রের বঞ্চনা ও কুৎসার বিরুদ্ধে জোট বাঁধার অঙ্গীকার

সরকারি কর্মচারীরা তৃণমূলের পাশে একজোট, কেন্দ্রের বঞ্চনা ও কুৎসার বিরুদ্ধে জোট বাঁধার অঙ্গীকার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


কলকাতা – কলকাতার মহাজাতি সদনে শনিবার অনুষ্ঠিত রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের সম্মেলনে কেন্দ্র সরকারের বঞ্চনা, অপপ্রচার ও কুৎসার বিরুদ্ধে একজোট হয়ে তৃণমূল কংগ্রেসের পাশে থাকার অঙ্গীকার করেছেন সরকারি কর্মচারীরা। তাঁরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সমর্থন জানিয়ে বাংলা এবং বাঙালিদের প্রতি অপমানের বিরুদ্ধে জোট বাঁধার সংকল্প প্রকাশ করেন।
সম্মেলনে ২০১১ থেকে ২০২৪ সাল পর্যন্ত সরকারি কর্মচারীদের জন্য মা-মাটি-মানুষ সরকারের নেওয়া বিভিন্ন নীতি ও সুবিধা তুলে ধরা হয়। সীমাহীন কেন্দ্রীয় বঞ্চনার মধ্যে অর্থনৈতিক চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও সরকারি কর্মচারীরা উপকৃত হয়েছেন। এর মধ্যে রয়েছে ১৪ শতাংশ মহার্ঘভাতা, মহিলাদের মাতৃত্বকালীন ছুটি, পুরুষদের জন্য চাইল্ড কেয়ার লিভ সহ একাধিক সুবিধা।
সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ডাঃ শশী পাঁজা, তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী, ফেডারেশনের রাজ্য আহ্বায়ক প্রতাপ নায়েক এবং তৃণমূল নেতা ঋজু দত্ত। ভার্চুয়াল মাধ্যমে ফেডারেশনের চেয়ারম্যান ও মন্ত্রী মানস ভুঁইয়া কর্মচারীদের উদ্দেশে নিজের বার্তা পৌঁছে দেন। কর্মচারীরা সম্মেলনে একসঙ্গে দাঁড়িয়ে কেন্দ্রের বঞ্চনা ও কুৎসার বিরুদ্ধে জোট বাঁধার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top