ভোটের আগে রাজ্য প্রশাসনে বড় রদবদল, একাধিক গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্বে পরিবর্তন

ভোটের আগে রাজ্য প্রশাসনে বড় রদবদল, একাধিক গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্বে পরিবর্তন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য – ভোটের আগে রাজ্য পুলিশে রদবদলের পাশাপাশি রাজ্য প্রশাসনেও বড়সড় পরিবর্তন করা হল। একাধিক গুরুত্বপূর্ণ দফতরের শীর্ষ পদে রদবদল হয়েছে। শুক্রবার কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরের তরফে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে।
রাজ্য সরকারের বিজ্ঞপ্তি অনুযায়ী, সর্বশিক্ষা ও গ্রন্থাগার দফতরের সচিব রাজেশ কুমার অবসর গ্রহণ করছেন। তাঁর অবসরের পর ওই দফতরের দায়িত্ব দেওয়া হচ্ছে শিক্ষা সচিব বিনোদ কুমারকে। অতিরিক্ত দায়িত্ব হিসেবে তিনি এই দফতরের কাজকর্ম সামলাবেন বলে জানানো হয়েছে।
একই সঙ্গে বন দফতরের অতিরিক্ত মুখ্য সচিব পদে নিযুক্ত করা হয়েছে মনীশ জৈনকে। তিনি এতদিন সেচ দফতরের সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাঁর বদলে সেচ দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে কৃষ্ণ গুপ্তাকে। কৃষ্ণ গুপ্তা বর্তমানে সমবায় দফতরের সচিব পদে রয়েছেন এবং সেই দায়িত্বের সঙ্গেই সেচ দফতরের অতিরিক্ত দায়িত্ব সামলাবেন।
এছাড়াও অনগ্রসর কল্যাণ দফতরের সচিব সঞ্জয় বনশলকে জলসম্পদ দফতরের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। ফলে তিনি একসঙ্গে অনগ্রসর কল্যাণ এবং জলসম্পদ—দু’টি দফতরের প্রশাসনিক কাজ দেখভাল করবেন।
ভোটের মুখে প্রশাসনিক স্তরে এই রদবদলকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক ও প্রশাসনিক মহল। রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ দফতরগুলিতে অভিজ্ঞ আধিকারিকদের অতিরিক্ত দায়িত্ব দিয়ে প্রশাসনিক কাজকর্মে গতি আনার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে খবর।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top