আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা রক্ষার অঙ্গীকার, সরব মমতা বন্দ্যোপাধ্যায়

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা রক্ষার অঙ্গীকার, সরব মমতা বন্দ্যোপাধ্যায়

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য – ভিনরাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের হেনস্তা এবং বাংলার মনীষীদের অপমানের অভিযোগে সরব হয়েছে All India Trinamool Congress। বিজেপির বিরুদ্ধে ওঠা এই অভিযোগকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি তোলপাড়। এই আবহেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা সম্মান ও সুরক্ষার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী Mamata Banerjee।
এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লেখেন, “রবীন্দ্রনাথ-নজরুল-সুকান্ত-জীবনানন্দের বাংলা শুধু নয়, আমরা সব ভাষাকেই সম্মান করি। এটা আমার গর্ব যে, আমাদের সময়ে হিন্দি, সাঁওতালি, কুরুখ, কুড়মালি, নেপালি, উর্দু, রাজবংশী, কামতাপুরী, পাঞ্জাবি, তেলুগু ভাষাকে আমরা সরকারি ভাষা হিসাবে স্বীকৃতি দিয়েছি। সাদরি ভাষার মানোন্নয়নেও আমরা সচেষ্ট হয়েছি।”
তিনি আরও জানান, হিন্দি অকাদেমি, রাজবংশী ভাষা অকাদেমি, কামতাপুরী ভাষা অকাদেমি এবং সাঁওতালি অকাদেমি গঠন করা হয়েছে। পাশাপাশি নিশ্চিত করা হয়েছে যাতে রাজ্যের প্রত্যেক ভাষাভাষী মানুষ তাঁদের মাতৃভাষায় পড়াশোনার সুযোগ পান।
মুখ্যমন্ত্রীর অঙ্গীকার, “একুশের এই পুণ্যদিনে আরও একবার অঙ্গীকার করছি – যেকোনো ভাষার উপর যদি আক্রমণ আসে – আমরা সবাই মিলে তার বিরুদ্ধে রুখে দাঁড়াব। সকল ভাষা সমানভাবে সম্মাননীয়।” সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলা ভাষা রক্ষার এই বার্তা যে বিশেষ তাৎপর্যপূর্ণ, তা নিয়ে কোনও সন্দেহ নেই।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top