আনন্দপুরে ফের কারখানায় আগুন, আতঙ্ক ছড়াল স্থানীয়দের মধ্যে

আনন্দপুরে ফের কারখানায় আগুন, আতঙ্ক ছড়াল স্থানীয়দের মধ্যে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


কলকাতা – আনন্দপুরের মোমো কারখানা ও গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের স্মৃতি এখনও টাটকা। তখন আগুনে ঝলসে মারা গিয়েছিলেন কারখানা ও গুদামের ভিতরে থাকা শ্রমিকরা। এবার আবারও আনন্দপুরে আগুন লেগেছে, এবার একটি প্রসিদ্ধ কেক প্রস্তুতকারী সংস্থার কারখানায়। ঘটনা প্রকাশের সঙ্গে সঙ্গে আতঙ্ক ছড়ায় স্থানীয়দের মধ্যে। দমকল কর্মীরা বেশ কিছু সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে এবং পুলিশও দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
স্থানীয় পুলিশ ও সূত্রে জানা গেছে, ইএম বাইপাসের কসবা এলাকায় ওই কেক প্রস্তুতকারী কারখানা রয়েছে। সোমবার কারখানায় কাজ চলছিল। রাত আটটার পর কারখানার ভিতরে আগুন দেখতে পাওয়া যায়। কর্মীরা আতঙ্কে বাইরে বেরিয়ে আসেন। খবর পেয়ে পুলিশ ও দমকল ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে আগুন নেভানোর কাজ শুরু করে। তিনটি দমকল ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে তৎপর থাকে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, শর্টসার্কিট থেকেই আগুন লাগতে পারে। পাশাপাশি কারখানার সব কাগজপত্র সঠিক আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
এটি সেই একই বছরের শুরুতে আনন্দপুরে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডের পুনরাবৃত্তি। তখন কলকাতার অদূরে মোমো তৈরির কারখানা ও গুদামে আগুন লেগেছিল। রাতে সেখানে কর্মীরা আটকা পড়ে বাইরে বের হতে না পেরে জতুগৃহের মধ্যেই ঝলসে মারা যান অনেকে। ঘটনাস্থল থেকে ধীরে ধীরে মৃতদেহ উদ্ধার করা হয় এবং পরিচয় শনাক্তের জন্য ডিএনএ পরীক্ষা করা হয়। ২৭ জনের দেহাংশ ডিএনএ পরীক্ষার পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top