বিদেশ – আজ ১৩ দিন ধরে ইরান বনাম ইজরায়েল-আমেরিকার সংঘাত (Middle East Conflict) চলছেই। এই পরিস্থিতিতে মার্কিন সেনাদের একাংশ ইরানে যুদ্ধে অংশ নিতে চাইছেন না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) নির্দেশ মানতে নারাজ তারা। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (X) ‘সেন্টার অন কনশিয়েন্সেস অ্যান্ড ওয়ার’-এর নির্বাহী পরিচালক এই বিষয়টি জানিয়েছেন।
এই অলাভজনক সংস্থা এমন ব্যক্তিদের নিয়ে কাজ করে, যারা সেনাবাহিনীতে যোগ দিতে বা যুদ্ধ করতে নারাজ। জানা গেছে, প্রতিষ্ঠানটির ফোন ক্রমাগত বেজে চলেছে। মার্কিন সেনারা ফোন করে জানাচ্ছেন, তাঁরা ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিতে চাইছেন না এবং ভিতর থেকে এ নিয়ে আপত্তি জানিয়েছেন।
সংস্থার নির্বাহী পরিচালক মাইক প্রাইজনার (Mike Prizner) সামাজিক মাধ্যমে লিখেছেন, সরকারের দাবি থেকে অনেক বেশি সেনা ইউনিট যুদ্ধে পাঠানো হয়েছে। এছাড়া গত সপ্তাহে একটি প্রতিবেদনে বলা হয়েছিল, আমেরিকা ইরানের বিরুদ্ধে বিশেষ বাহিনী পাঠানোর কথা ভাবছে। এতে সেনা বাহিনীর সংখ্যা আরও বাড়বে। এমনকি সম্প্রতি মার্কিন সেনাবাহিনী ইরানের স্থলযুদ্ধ বিশেষজ্ঞদের জন্য তাদের ৮২তম এয়ারবোর্ন ডিভিশনের বড় প্রশিক্ষণ মহড়া বাতিল করেছে। এ বাহিনী আকাশপথে দ্রুত শত্রু বিনাশে সক্ষম।


















