নিজস্ব সংবাদদাতা,কুলটী,৩০ শে মার্চ :কুলটী থানার ২ নম্বর জাতীয় সড়কের ওপর মেলেকোলা রোড ওভারব্রিজের গার্ডওয়াল ভেঙে রেল লাইনের পাশে পড়ে গেলো লরি । চালকের চাপা পড়ে থাকার আশঙ্কা । এর ফলে হাওড়া নিউদিল্লী মেন লাইনের আপ লাইনের ট্রেন চলাচল ব্যাহত । ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী ও রেলের আধিকারিক ।পুলিশ সুত্রে খবর ট্রাকে থাকা 3জনের মৃত্যু হয়েছে ।
তাদের পুলিশ উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে ময়না তদন্তে পাঠানো হয়েছে। ট্রাকটিকে ছাগলের চামড়া লোডছীলো।ট্রাকটি a to z ট্রান্সপোর্ট থেকে আসছিল । মুজাফ্বরপুর থেকে কোলকাতা লেদার কমপ্লেক্স যাচ্ছিল বলে জানান a to z ট্রান্সপোর্ট কোম্পানির কর্মী সুরেন্দ্র পাশোয়ান ।তবে ম্রীত ৩ জনের মধ্যে একজন মুন্সী ছিলেন বি এন শীঙ আনুমানিক বয়স (56)বলে জানান ।আজ সকাল ৮ টা নাগাদ ট্রাকটি উদ্ধার করে কুলটি থানার চৌরাঙ্গীফাড়ীতে নিয়ে আসে পুলিশ ।
ওভারব্রিজের গার্ডওয়াল ভেঙে নিচে লরি
ওভারব্রিজের গার্ডওয়াল ভেঙে নিচে লরি
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


















