বিজেপিকে এই রাজ্য থেকে শূন্য হাতেই ফিরতে হবে : জ্যোতিপ্রিয় মল্লিক

বিজেপিকে এই রাজ্য থেকে শূন্য হাতেই ফিরতে হবে : জ্যোতিপ্রিয় মল্লিক

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,উত্তর ২৪ পরগনা,৩০ শে মার্চ :“ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদি পশ্চিমবঙ্গের ৪২ টি আসনে এসে প্রচার করুক না কেনো, তাতে কিছুই লাভ হবে না বিজেপির । বিজেপি কে এই রাজ্য থেকে শূন্য হাতেই ফিরতে হবে। আর আমাদের জেলায় পাঁচটি আসনেই জয়ী হবো আমরা এ নিয়ে কোন সংশয় নেই। তবে আমাদের এই জেলার পাঁচটি আসনের জয়ের ব্যবধান গতবারের থেকে আরও বাড়বে।”—— শনিবার দুপুরে উত্তর ২৪ পরগনা জেলার বাগদার হেলেঞ্চা নেতাজী শতবার্ষিকী কমিউনিটি হলে বনগাঁ লোকসভার তৃণমূল প্রার্থী মমতা ঠাকুরের সমর্থনে বুথ ভিত্তিক কর্মীসভা করতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথাই বললেন উত্তর ২৪ পরগনা জেলার তৃণমূল সভাপতি তথা রাজ্যের খাদ্য ও সরবরাহ মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top