নিজস্ব সংবাদদাতা,কলকাতা ,৩১ শে মার্চ : আজ সকালে উঃকোলকাতার মহম্মদ আলি পার্ক লাগোয়া পাচিল বিকট শব্দে ভেঙ্গে পড়ে। পাচিল লাগোয়া ছিল ভূগর্ভস্থ জলাধার। এই জলাধার থেকে মধ্য কোলকাতার বিস্তৃর্ণ এলাকায় পাণীয় জল সরবরাহ করা হতো। ট্যাঙ্ক ভেঙ্গে রাস্তায় জল বেরিয়ে আসে। পাশেই দমকল কেন্দ্র থাকায় খবর পেয়ে দমকল আসে। পরে জোড়াবাগান থানার পুলিশ এসে রাস্তা বন্ধ করে রেলিং ভেঙ্গে রাস্তার জল নিষ্কাশন করে। এর জন্য কিছু সময়ের জন্য পানীয় জলসরবরাহ বন্ধ থাকলেও বিকল্প পদ্ধতিতে এখন পানীয় জল সরবরাহ চলছে। 
বিকট শব্দে ভেঙ্গে পড়লো উঃ কোলকাতার মহম্মদ আলি পার্ক লাগোয়া পাচিল
বিকট শব্দে ভেঙ্গে পড়লো উঃ কোলকাতার মহম্মদ আলি পার্ক লাগোয়া পাচিল
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


















