তিলকের ঝড়ে উড়ল গুজরাত, দাপুটে জয়ে মুম্বই ইন্ডিয়ান্স

তিলকের ঝড়ে উড়ল গুজরাত, দাপুটে জয়ে মুম্বই ইন্ডিয়ান্স

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


খেলা – যেমন ব্যাটিং তেমনই বোলিং—দুই বিভাগেই দাপট দেখিয়ে বড় জয় তুলে নিল মুম্বই ইন্ডিয়ান্স। ঘরের মাঠে গুজরাত টাইটান্স-কে ৯৯ রানে হারিয়ে দুরন্ত পারফরম্যান্স উপহার দিল মুম্বই। এই হারের ফলে পয়েন্ট টেবিলে অনেকটাই পিছিয়ে পড়ল গুজরাত। টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন গুজরাত অধিনায়ক শুভমান গিল।
প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে দেখা যায় মুম্বইকে। তবে ম্যাচের আসল নায়ক হয়ে ওঠেন তিলক বর্মা। তাঁর ঝড়ো ব্যাটিংয়ে কার্যত বিধ্বস্ত হয়ে যায় গুজরাতের বোলিং আক্রমণ। মাত্র ৪৫ বলে অপরাজিত ১০১ রান করে দলকে শক্ত ভিতের উপর দাঁড় করান তিনি। তাঁর ইনিংসের সৌজন্যে নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১৯৯ রান তোলে মুম্বই।
গুজরাতের বোলিং লাইনআপ শক্তিশালী হলেও এদিন তিলকের সামনে কার্যত অসহায় দেখায় তাঁদের। মহম্মদ সিরাজ চার ওভারে ২৫ রান দিয়ে একটি উইকেট নেন। অন্যদিকে কাগিসো রাবাডা তিনটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে কিছুটা লড়াইয়ে ফেরানোর চেষ্টা করেন।
২০০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে যায় গুজরাত। অধিনায়ক শুভমান গিল, সাই সুদর্শন এবং জস বাটলার দ্রুত আউট হয়ে গেলে ভেঙে পড়ে ব্যাটিং লাইনআপ। একমাত্র ওয়াশিংটন সুন্দর ২৬ রান করে কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন।
অন্যদিকে মুম্বইয়ের বোলিংও ছিল সমান বিধ্বংসী। মিচেল স্যান্টনার ও গাজনফর দুটি করে উইকেট নেন। আর চার উইকেট তুলে নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন অশ্বিনী কুমার। সব মিলিয়ে ব্যাট ও বল—দুই ক্ষেত্রেই একতরফা আধিপত্য দেখিয়ে বড় জয় তুলে নেয় মুম্বই ইন্ডিয়ান্স।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top