বারোদুয়ারি রাধাকৃষ্ণের মন্দিরে পূজো দিয়ে প্রচার শুরু করলেন বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী

বারোদুয়ারি রাধাকৃষ্ণের মন্দিরে পূজো দিয়ে প্রচার শুরু করলেন বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, রায়গঞ্জ,৩১ শে মার্চ : রায়গঞ্জের বারোদুয়ারি রাধাকৃষ্ণের মন্দিরে পূজো দিয়ে রবিবাসরীয় প্রচার শুরু করলেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী। দলীয় কর্মী সমর্থকদের সাথে নিয়ে আজ রবিবার সকালেই প্রচারে বেড়িয়ে পড়েন বিজেপি প্রার্থী। রায়গঞ্জ ব্লকের বারোদুয়ারি, পোকম্বা, চাপদুয়ার, ঝিটকিয়া, মধুপুর, গ্রামে প্রচার করলেন তিনি। আজও বিজেপি প্রার্থী যেসব গ্রামেই গিয়েছেন সেখানেই দলীয় কর্মী সমর্থকেরা ফুল মালা দিয়ে বরণ করে নিয়েছেন দেবশ্রী চৌধুরীকে। গ্রামে গ্রামে গিয়ে প্রচারে ব্যাপক সাড়া পাচ্ছেন তিনি এমনটাই জানালেন তিনি। রায়গঞ্জ লোকসভার মানুষ দীর্ঘদিন ধরে চরম বঞ্চনার শিকার হয়েছেন। রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের মানুষের কোনও উন্নয়নই করেনি বিগত দিনের কংগ্রেস ও সিপিএম এর সাংসদেরা। এবারেও কেন্দ্রে বিজেপি সরকার হবে এবং রায়গঞ্জের মানুষ তাকে ভোট দিয়ে সংসদে নির্বাচিত করে পাঠাবেন বলে আশাবাদী বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top