ব্যারাকপুরে রাজ চক্রবর্তীর প্রচারে শুভশ্রীর ঝলক, জনসমর্থনে উচ্ছ্বসিত দম্পতি

ব্যারাকপুরে রাজ চক্রবর্তীর প্রচারে শুভশ্রীর ঝলক, জনসমর্থনে উচ্ছ্বসিত দম্পতি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য – স্বামী রাজ চক্রবর্তীর নির্বাচনী প্রচারে নেমে ব্যাপক সাড়া পেলেন অভিনেত্রী ও স্ত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। টলিউডের জনপ্রিয় এই অভিনেত্রী একইসঙ্গে রাজনৈতিক প্রচারেও নজর কাড়লেন ব্যারাকপুরে। ২৯ এপ্রিল দ্বিতীয় দফার ভোটগ্রহণকে কেন্দ্র করে ব্যারাকপুর বিধানসভা এলাকায় এখন তুঙ্গে নির্বাচনী উত্তাপ।
২০২১ সালের বিধানসভা নির্বাচনে এই ব্যারাকপুর কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন চলচ্চিত্র পরিচালক রাজ চক্রবর্তী। এবারও তৃণমূল কংগ্রেস তাঁর উপরই আস্থা রেখেছে। প্রচারের শুরু থেকেই এলাকায় ভালো সাড়া পাচ্ছেন রাজ চক্রবর্তী বলে দলীয় সূত্রে জানা যাচ্ছে।
রবিবার শেষ বেলার প্রচারে ব্যারাকপুরের লালকুঠি এলাকা থেকে প্রচার মিছিলে যোগ দেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সেখান থেকে মিছিল পৌঁছয় মাধব নিবাস পর্যন্ত। রাস্তার দু’পাশে দাঁড়িয়ে থাকা মানুষের ভিড় ও উচ্ছ্বাস দেখে স্বামী-স্ত্রী দু’জনেই আপ্লুত হয়ে পড়েন বলে জানা যায়। যদিও সংবাদমাধ্যমের সামনে তাঁরা বিশেষ কিছু না বললেও জনতার উচ্ছ্বাসে তাঁদের সন্তুষ্টি স্পষ্ট ছিল।
মিছিল চলাকালীন জনতার উদ্দেশে ফুলের পাপড়ি ছুঁড়ে দেন দু’জনেই। হাসিমুখে হাত নেড়ে শুভশ্রী স্বামীর সমর্থনে ভোট প্রার্থনা করেন। কোথাও কোথাও জনতার অনুরোধে তাঁকে হাত মেলাতেও দেখা যায়। পুরো এলাকা জুড়ে “জয় বাংলা” স্লোগানে মুখরিত হয়ে ওঠে ব্যারাকপুরের রাস্তাঘাট।
রবিবারের এই প্রচার কার্যত ব্যারাকপুরের নির্বাচনী উত্তাপকে আরও বাড়িয়ে দেয়। রাজ চক্রবর্তীর প্রচারে বারবার উঠে আসছে উন্নয়ন ও কাজের দাবি। অন্যদিকে জনসমর্থনের এই ভিড় দেখে শাসক শিবিরও আত্মবিশ্বাসী বলে মনে করা হচ্ছে।
এখন অপেক্ষা বুধবারের ভোটের দিকে। ব্যারাকপুরের মানুষ শেষ পর্যন্ত কাকে বেছে নেয়—প্রত্যাবর্তন নাকি পরিবর্তন, তা নির্ধারণ করবে ইভিএম।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top