খেলা – ঘরের মাঠ Arun Jaitley Stadium-এ ব্যাট হাতে কার্যত মুখ থুবড়ে পড়ল Delhi Capitals। Chennai Super Kings-এর আঁটোসাঁটো বোলিংয়ের সামনে ১৫৫ রানেই থেমে যায় দিল্লির ইনিংস। ত্রিস্তান স্টাবস ও সমীর রিজভি কিছুটা প্রতিরোধ না গড়লে স্কোর আরও খারাপ হতে পারত। তবে এত কম রানের লক্ষ্য তাড়া করতে কোনও সমস্যাই হয়নি চেন্নাইয়ের। শেষ পর্যন্ত আট উইকেটে সহজ জয় তুলে নেয় সিএসকে।
মঙ্গলবার (৫ মে) টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন দিল্লির অধিনায়ক Axar Patel। কিন্তু সেই সিদ্ধান্তই বুমেরাং হয়ে দাঁড়ায়। চেন্নাইয়ের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরু থেকেই চাপে পড়ে যায় দিল্লি। ওপেনার Pathum Nissanka ও KL Rahul বড় রান করতে পারেননি। পাওয়ার প্লে শেষে দুই উইকেট হারিয়ে মাত্র ৩৭ রান তোলে দিল্লি।
মধ্যক্রমেও ব্যর্থতা কাটেনি। Nitish Rana, Karun Nair এবং অধিনায়ক অক্ষর কেউই দলকে ভরসা দিতে পারেননি। ৬৯ রানে পাঁচ উইকেট হারিয়ে বড় চাপে পড়ে যায় দিল্লি। সেখান থেকে ষষ্ঠ উইকেটে ত্রিস্তান স্টাবস ও সমীর রিজভি লড়াইয়ের চেষ্টা করেন। দুজনে মিলে ৬৫ রানের গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়ে দলকে ১৫০-এর কাছাকাছি পৌঁছে দেন। স্টাবস ৩৮ রান করে আউট হলেও সমীর রিজভি ২৪ বলে ৪০ রান করে অপরাজিত থাকেন। শেষ পর্যন্ত সাত উইকেট হারিয়ে ১৫৫ রান তোলে দিল্লি।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিল চেন্নাই। দুরন্ত ইনিংস খেলেন Sanju Samson, তাঁর ৫২ বলে ৮৭ রান ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। পাশাপাশি কার্তিক শর্মার ৪১ রান চেন্নাইকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেয়। যদিও অধিনায়ক Ruturaj Gaikwad এদিন বড় রান পাননি, তবুও দলের জয়ে কোনও প্রভাব পড়েনি।
দিল্লির বোলাররা এদিন সম্পূর্ণ ব্যর্থ। Mitchell Starc, Kuldeep Yadav ও T Natarajan কেউই প্রভাব ফেলতে পারেননি। অক্ষর পটেল ও Lungi Ngidi একটি করে উইকেট নিলেও তাতে হারের ব্যবধান কমেনি।



















