অবসরের পর মাসে মাসে নিশ্চিত আয়! পোস্ট অফিসের এই সরকারি স্কিমে মিলবে নিয়মিত সুদের টাকা

অবসরের পর মাসে মাসে নিশ্চিত আয়! পোস্ট অফিসের এই সরকারি স্কিমে মিলবে নিয়মিত সুদের টাকা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


দেশ – অবসরের পর নিয়মিত আয়ের চিন্তা অনেকেরই থাকে। সেই সমস্যার সহজ সমাধান হতে পারে পোস্ট অফিসের মাসিক আয় প্রকল্প বা পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম (MIS)। এককালীন বিনিয়োগ করেই এই সরকারি সঞ্চয় প্রকল্পে প্রতি মাসে নির্দিষ্ট সুদের টাকা পাওয়ার সুযোগ মিলছে। নিরাপদ বিনিয়োগ এবং স্থায়ী মাসিক আয়ের কারণে বর্তমানে এই স্কিমের জনপ্রিয়তা দ্রুত বাড়ছে।
পোস্ট অফিসের মাসিক আয় প্রকল্প বা POMIS মূলত তাঁদের জন্য আদর্শ, যাঁরা কম ঝুঁকিতে নির্দিষ্ট মাসিক আয় চান। বিশেষ করে অবসরপ্রাপ্ত ব্যক্তি ও প্রবীণ নাগরিকদের মধ্যে এই স্কিমের চাহিদা বেশি। কেন্দ্রীয় সরকারের সমর্থিত হওয়ায় এই প্রকল্পকে অত্যন্ত নিরাপদ বলেই মনে করা হয়।
বর্তমানে এই স্কিমে বার্ষিক ৭.৪ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে। পোস্ট অফিসের নিয়ম অনুযায়ী, একজন ব্যক্তি সিঙ্গেল অ্যাকাউন্টে সর্বাধিক ৯ লক্ষ টাকা এবং জয়েন্ট অ্যাকাউন্টে সর্বোচ্চ ১৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারেন।
যদি কোনও বিনিয়োগকারী জয়েন্ট অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা জমা রাখেন, তাহলে বর্তমান সুদের হারে প্রতি মাসে প্রায় ৯ হাজার ২৫০ টাকা পর্যন্ত সুদ পাওয়া সম্ভব। সেই হিসেবে বছরে সুদ বাবদ আয় দাঁড়ায় প্রায় ১ লক্ষ ১১ হাজার টাকা। এই স্কিমের মেয়াদ পাঁচ বছর। অর্থাৎ পুরো পাঁচ বছর ধরে প্রতি মাসে নির্দিষ্ট অঙ্কের সুদের টাকা পাওয়া যাবে।
সবচেয়ে বড় সুবিধা হল, পাঁচ বছর শেষে শুধুমাত্র সুদ থেকেই মোট প্রায় ৫ লক্ষ ৫৫ হাজার টাকা আয় হতে পারে। পাশাপাশি মেয়াদ পূর্ণ হলে বিনিয়োগ করা মূল টাকাও ফেরত পাওয়া যায়। ফলে এটি একদিকে যেমন নিরাপদ, তেমনই দীর্ঘমেয়াদে স্থায়ী আয়ের একটি নির্ভরযোগ্য বিকল্প।
তবে নির্দিষ্ট সময়ের আগে অ্যাকাউন্ট বন্ধ করতে চাইলে কিছু নিয়ম মানতে হয়। অ্যাকাউন্ট খোলার এক বছরের মধ্যে MIS বন্ধ করা যায় না। আবার এক বছর পর কিন্তু তিন বছরের আগে অ্যাকাউন্ট বন্ধ করলে জমা অর্থের ২ শতাংশ কেটে নেওয়া হয়। তারপর অবশিষ্ট টাকা ফেরত দেওয়া হয়।
কম ঝুঁকি, সরকারি নিরাপত্তা এবং নিয়মিত মাসিক আয়ের সুবিধার কারণে পোস্ট অফিসের এই স্কিম বর্তমানে বহু বিনিয়োগকারীর কাছে ভরসার জায়গা হয়ে উঠেছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top