রাজ্যে ৩২ কোটি কালো টাকা উদ্ধার করলো আয়কর দপ্তর

রাজ্যে ৩২ কোটি কালো টাকা উদ্ধার করলো আয়কর দপ্তর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,শিলিগুড়ি ,৬ ই এপ্রিল : শিলিগুড়িতে এক বিল্ডারের কাছ থেকে কালো টাকা উদ্ধার করল আয়কর দপ্তর। যার পরিমাণ ৪০ লাখ টাকা। আজ শিলিগুড়িতে সাংবাদিক বৈঠকে উত্তরবঙ্গের আয়কর দপ্তর (প্রিভেনটিভ ইউনিট)-র প্রিন্সিপাল ডিরেক্টর আশিস বর্মা একথা বলেন। পাশাপাশি, নির্বাচনের আগে রাজ্যজুড়ে ৩২ কোটি কালো টাকা উদ্ধার করা হয়েছে।

লোকসভা নির্বাচনের আগে কালো টাকা রুখতে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। সেজন্য একাধিক জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। সম্প্রতি আলিপুরদুয়ার ও বালুরঘাট থেকে যথাক্রমে ৫৪ লাখ ও ২৩ লাখ কালো টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। জলপাইগুড়ি ও ফাঁসিদেওয়াতে উদ্ধার হওয়া কালো টাকার পরিমাণ যথাক্রমে ১৬ লাখ ও ৮ লাখ টাকা। তবে শুধু রাজ্যে নয়, দেশজুড়েই ব্যাপক পরিমাণে কালো টাকা উদ্ধার করা হয়েছে। আশিস বর্মা জানান, দেশের উদ্ধার হওয়া কালো টাকার পরিমাণ দেড় হাজার কোটি টাকা। নির্বাচন নির্ঘণ্ট ঘোষণার পর এই টাকা উদ্ধার করা হয়েছে। আয়কর দপ্তরের আধিকারিক বলেন, “জনধন যোজনার আওতায় থাকা ব্যাঙ্ক আকাউন্টে প্রথমে টাকা রাখা হচ্ছে। তারপর TGS করে তা অন্যের কাছে পাঠানো হচ্ছে। আমরা সেই আকাউন্টগুলির উপরও নজর রাখছি।”

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top