নিজস্ব সংবাদদাতা,পূর্ববর্ধমান ,৬ ই এপ্রিল : পূর্ববর্ধমানের গুসকরার রটন্তী কালীমন্দিরে পুজো দিয়ে শনিবার সকালে প্রচার শুরু করলেন বোলপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অসিত মাল। এদিন তিনি প্রথমে বোলপুর থেকে সদলবলে এসে প্রথমে রটন্তী কালীমন্দিরে পুজো দেন।তারপর তিনি দলীয় কর্মী সমর্থকদের নিয়ে গুসকরা শহরে ওয়ার্ড ধরে ধরে প্রচার শুরু করেন প্রার্থী অসিত মাল। পায়ে হেঁটে গোটা গুসকরা শহর প্রচার করা হয়। সঙ্গে ছিলেন আউশগ্রামের বিধায়ক অভেদানন্দ থাণ্ডার, প্রাক্তন পৌরপতি বুর্দ্ধেন্দু রায়। 
পুজো দিয়ে প্রচার শুরু করলেন বোলপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অসিত মাল
পুজো দিয়ে প্রচার শুরু করলেন বোলপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অসিত মাল
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



















