বিজেপি প্রার্থীর গাড়ির উপর হামলার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য

বিজেপি প্রার্থীর গাড়ির উপর হামলার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,উত্তর দিনাজপুর,৬ ই এপ্রিল : বিজেপি প্রার্থীর গাড়ির উপর হামলার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে উত্তর দিনাজপুর জেলার ইটাহারে। বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের গাড়ির চালককে মারধোর করে একদল মদ্যপ যুবক। ঘটমাটি ইটাহারের মহাগাছি গ্রামে। পুলিশ একজনকে আটক করেছে।

জানা গিয়েছে, শুক্রবার অধিক রাতে ইটাহারের বিজেপি নেতা জ্যোতিষ সরকারের বাড়িতে এসেছিলেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার । তার সঙ্গে দলীয় কর্মিরাও ছিলেন।ইটাহারের মহাগাছি গ্রামে জ্যোতিষবাবুর বাড়িতে ঢোকার আগেই চারজন যুবক আচমকা তার গাড়ির চালককে গালিগালাজ দেয়।প্রতিবাদ করলে চালককে মারধোর করে। সেই সময় বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারকে জ্যোতিষবাবুর বাড়িতে ঢুকিয়ে দেয় বিজেপি কর্মীরা। উন্মত্ত মদ্যপ ওই দুস্কৃতীরা বিজেপি প্রার্থী কে গালিগালাজ করে। গাড়ির চালক বাড়ির বাইরে থাকাতে তাকে মারধোর করে। পুলিশকে ঘটনাটি জানালে পুলিশ ঘটনাস্থলে পৌছে একজনকে ধরে ফেলে। এর পেছনে কোন রাজনৈতিক চক্রান্ত আছে কি না পুলিশ তা খতিয়ে দেখছে। এব্যাপারে পুলিশের কাছে কোন অভিযোগ জমা পড়েনি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top