কালী মন্দিরে মূর্তি ভাঙার অভিযোগ

কালী মন্দিরে মূর্তি ভাঙার অভিযোগ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুর,৬ ই এপ্রিল :দুর্গাপুর থানার অন্তর্গত ওয়ারিয়া ফাড়ির তামলা ব্রিজ এলাকায় একটি কালী মন্দিরে মূর্তি ভাঙার অভিযোগ। আজ সকালে যখন পুরোহিত এবং কিছু স্থানীয় লোকরা পুজো দিতে আসে তখন দেখে গেটে তালা ভাঙ্গা এবং মূর্তি নিচে পড়ে রয়েছে ভাঙাচোরা অবস্থায়। এরপরে ক্ষোভের সঞ্চার হয় স্থানীয়দের মধ্যে।
কিন্তু অবাক ব্যাপার মূর্তির গায়ে থাকা সোনার গয়না কিছুই নেয়নি দুষ্কতিরা।
ঘটনাস্থলে আসে ওয়ারিয়া ফাঁড়ির পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধি।
জনপ্রতিনিধি ধমেন্দ্র যাদবের দাবি, কোনো দুষ্কৃতীরা এলাকা অশান্ত করার জন্য এ কাজ করেছে। অবিলম্বে পুলিশ এদেরকে ধরার ব্যবস্থা করুক ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top