মদন মিত্রের ইঙ্গিতপূর্ণ সোশাল মিডিয়া পোস্ট ঘিরে জল্পনা, তৃণমূলের অন্দরে নতুন সমীকরণের ইঙ্গিত?

মদন মিত্রের ইঙ্গিতপূর্ণ সোশাল মিডিয়া পোস্ট ঘিরে জল্পনা, তৃণমূলের অন্দরে নতুন সমীকরণের ইঙ্গিত?

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য – তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিনের সৈনিক এবং কামারহাটির বিধায়ক মদন মিত্রের একটি ইঙ্গিতপূর্ণ সোশাল মিডিয়া পোস্টকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন করে জল্পনা তৈরি হয়েছে। তাঁর পোস্ট ঘিরে প্রশ্ন উঠছে, তিনি কি তাহলে দলের বর্তমান পরিস্থিতিতে ‘বেসুরো’ অবস্থান নিচ্ছেন?

সোশাল মিডিয়ায় ইংরেজিতে করা ওই পোস্টের বাংলা অর্থ অনুযায়ী, তিনি লিখেছেন— “নিজের অতীতকে আনইনস্টল করো, ভবিষ্যতকে আপডেট করো।” অর্থাৎ পুরনো অভিজ্ঞতাকে পিছনে ফেলে নতুনকে গ্রহণ করার বার্তা দিয়েছেন তিনি। এই পোস্ট প্রকাশ্যে আসার পর থেকেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা জল্পনা।

রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, রাজ্যে চলমান রাজনৈতিক অস্থিরতা এবং তৃণমূলের অভ্যন্তরীণ সমীকরণ বদলের আবহে এই ধরনের পোস্ট বিশেষ তাৎপর্যপূর্ণ। অনেকে আবার মনে করছেন, তিনি হয়তো দলের কোনও ‘বিদ্রোহী শিবির’-এর দিকে ইঙ্গিত করছেন, যদিও এ বিষয়ে মদন মিত্র প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি।

এর মধ্যেই বিরোধী শিবিরের তরফে দাবি করা হয়েছে, তৃণমূলের ভেতরে ‘বিদ্রোহী ব্লক’-এর শক্তি ক্রমেই বাড়ছে। এক নেতা দাবি করেন, তাঁদের সাংসদ ও বিধায়কের সংখ্যা আগের তুলনায় বেড়েছে, যদিও নির্দিষ্ট কোনও নাম প্রকাশ করা হয়নি।

উল্লেখযোগ্যভাবে, এই রাজনৈতিক জল্পনার মধ্যেই গতকাল দিল্লি থেকে কলকাতায় ফেরেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় কালীঘাটের পার্টি অফিস সংলগ্ন এলাকায় উপস্থিত ছিলেন মদন মিত্র। ফলে তাঁর পোস্ট এবং উপস্থিতি ঘিরে জল্পনা আরও জোরালো হয়েছে।

তবে পুরো বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত তৃণমূলের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top