বেআইনি অস্ত্র কারখানার হদিস, দেখুন Exclusive ফুটেজ

বেআইনি অস্ত্র কারখানার হদিস, দেখুন Exclusive ফুটেজ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,কলকাতা,৭ই এপ্রিল :৪৮ ঘন্টার মধ্যে নারায়ণপুর ছোট গাঁথি এলাকায় আরো একটি
বেআইনি অস্ত্র কারখানার হদিস পেল এসটিএফ(স্পেশাল টাস্ক ফোর্স) এবং বিধাননগর সিটি পুলিশ।
গত ৪ এপ্রিল নারায়নপুর ছোট গাঁথি গাজী পাড়ায় শেখ আলী হোসেন ওরফে শেখ মুন্নার বাড়িতে হানা দেয় এসটিএফ অফিসাররা ও নারায়নপুর থানার পুলিশ। তার বাড়ি থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। তার দোন নগরের লেড কারখানা থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করে এসটিএফ। শেখ মুন্না কারখানার মিস্ত্রি সহ ৭ জনকে গ্রেফতার করে এসটিএফ। শেখ মুন্নাকে জিজ্ঞাসাবাদ করে এসটিএফ অফিসাররা জানতে পারে নারায়নপুর ছোট গাঁথিতে আরো একটি লেদ কারখানা আছে শেখ মুন্নার।

আজ বিকালে কোলকাতা পুলিশের এসটিএফ ও বিধাননগর পুলিশ নারায়নপুর ছোট গাঁথিতে সকিনা বিবির বাড়িতে হানা দেয়। তার বাড়িতেই শেখ মুন্নার বন্ধ লেদ কারখানা। মুন্নাকে নিয়ে আসে এসটিএফ অফিসাররা। কারখানায় তল্লাশি চালিয়ে উদ্ধার বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র এবং আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম। এসটিএফ অফিসাররা মুন্নার কাছে জানার চেষ্টা চালাচ্ছে কিভাবে তৈরি হত আগ্নেয়াস্ত্র।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top