নিজস্ব সংবাদদাতা,আসানসোল,৮ ই এপ্রিল :বিতর্কিত গান দিয়েই প্রচার শুরু করলেন বাবুল সুপ্রিয় ।আসানসোল লোকসভা কেন্দ্রের অন্তর্গত রানীগঞ্জ বিধানসভার পলাশবন ,মদনপুর এলাকায় প্রচার করেন ।প্রচারে একটা টেবলো সাজিয়ে বাবুল সুপ্রিয়র গাওয়া কমিশন দ্বারা নিষিদ্ধ গানটি “এই তৃণমূল আর না” বাজানো হয়। যদিও গত পরশুদিন মনোনয়নপত্র জমা দেওয়ার সময় এই গানটি বাজানো হয়েছিল ।বাবুকে প্রশ্ন করা হলে তিনি জানান নির্বাচন কমিশনের পক্ষ থেকে তেমন কোন নির্দেশ তার কাছে আসে নি। প্রচারে বাবুল সুপ্রিয় জানায় কয়লা ,লোহা ,বালি পাচারে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা জড়িত ।তাই সাধারণ মানুষকে এই সমস্ত থেকে মুক্তি দিতে তিনি ভোটে দাঁড়িয়েছেন ।তিনি নিজের জন্য ভোট চাইবেন না ,চাইতে ভালও লাগে না। তবে বালি চুরি লোহাচুরি, কয়লা চুরি আটকাতে তিনি একমাত্র পারবেন। প্রচারে তিনি সমস্ত মানুষকে কয়লা মাফিয়া দের ভয় না করে অবাধ এবং সুষ্ঠ ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি আরো জানান এখন কাউকে দিদি বললে তিনি রেগে যান। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দিদি শব্দটি কে লজ্জিত করেছেন বলে জানান বাবুল সুপ্রিয়।
বিতর্কিত গান দিয়েই প্রচার শুরু করলেন বাবুল সুপ্রিয়
বিতর্কিত গান দিয়েই প্রচার শুরু করলেন বাবুল সুপ্রিয়
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



















