অন্নপূর্ণা যোজনায় আসছে বিশেষ পোর্টাল, উপভোক্তাদের তালিকা দেখেই জানানো যাবে আপত্তি

অন্নপূর্ণা যোজনায় আসছে বিশেষ পোর্টাল, উপভোক্তাদের তালিকা দেখেই জানানো যাবে আপত্তি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



রাজ্য – নেতাজি ইনডোর স্টেডিয়ামে বুধবার ‘অন্নপূর্ণা যোজনা’-র আনুষ্ঠানিক সূচনার দিনই বড় ঘোষণা করল রাজ্য সরকার। খুব শীঘ্রই নারী ও শিশুকল্যাণ দফতরের উদ্যোগে একটি বিশেষ অনলাইন পোর্টাল চালু করা হবে, যেখানে অন্নপূর্ণা যোজনা সংক্রান্ত সমস্ত তথ্য এক জায়গায় পাওয়া যাবে। এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন রাজ্যের মুখ্যসচিব মনোজ আগরওয়াল।

মুখ্যসচিব জানান, নতুন পোর্টালে প্রবেশ করেই সাধারণ মানুষ তাঁদের নির্দিষ্ট এলাকার অন্নপূর্ণা যোজনার উপভোক্তাদের তালিকা দেখতে পারবেন। অর্থাৎ, কারা এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন, সেই তথ্য প্রকাশ্যেই উপলব্ধ থাকবে। পাশাপাশি যদি কোনও ব্যক্তি মনে করেন যে তালিকায় এমন কারও নাম রয়েছে যিনি প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য নন, তাহলে সেই বিষয়ে সরাসরি আপত্তিও জানানো যাবে।

রাজ্য সরকারের মতে, এই উদ্যোগের মূল লক্ষ্য প্রকল্পে আরও বেশি স্বচ্ছতা নিশ্চিত করা এবং ভুয়ো বা অযোগ্য উপভোক্তাদের চিহ্নিত করার প্রক্রিয়াকে শক্তিশালী করা। প্রশাসনের আশা, সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়লে প্রকৃত সুবিধাভোগীদের কাছে সরকারি প্রকল্পের সুবিধা আরও কার্যকরভাবে পৌঁছে দেওয়া সম্ভব হবে।

রাজনৈতিক মহলের একাংশের মতে, ভোটার তালিকা সংশোধনের সময় যে ধরনের যাচাই প্রক্রিয়া অনুসরণ করা হয়েছিল, তার অনুরূপ পদ্ধতিই এবার সামাজিক কল্যাণমূলক প্রকল্পের ক্ষেত্রেও প্রয়োগ করা হচ্ছে। অন্যদিকে রাজ্য সরকারের দাবি, ইতিমধ্যেই বহু আবেদন যাচাই করে অযোগ্য আবেদন বাতিল করা হয়েছে। নতুন পোর্টাল চালু হলে সাধারণ মানুষও এই নজরদারি ব্যবস্থার সক্রিয় অংশ হয়ে উঠতে পারবেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top