অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে নতুন শর্ত, কারা পাবেন না সুবিধা জানালেন মুখ্যমন্ত্রী

অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে নতুন শর্ত, কারা পাবেন না সুবিধা জানালেন মুখ্যমন্ত্রী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য – পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম ফ্ল্যাগশিপ প্রকল্প ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার উত্তরবঙ্গ সফরে তিনি জানান, এই প্রকল্পের সুবিধা শুধুমাত্র যোগ্য আবেদনকারীরাই পাবেন। পাশাপাশি কোন কোন ক্ষেত্রে আবেদনকারীরা অযোগ্য বলে বিবেচিত হবেন, তাও স্পষ্ট করে তুলে ধরেন তিনি।

মুখ্যমন্ত্রী জানান, আগামী আরও দুই মাস অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের আবেদনপত্র জমা দেওয়ার প্রক্রিয়া চলবে। তবে আবেদন করার আগে নতুন যোগ্যতা ও অযোগ্যতার শর্তগুলি ভালোভাবে দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

শুভেন্দু অধিকারীর বক্তব্য অনুযায়ী, অবৈধভাবে ভারতে বসবাসকারী ব্যক্তিরা এই প্রকল্পের সুবিধা পাবেন না। এছাড়া যাঁরা সরকারি টিকাকরণ কর্মসূচির আওতায় নির্ধারিত টিকা নেননি, যাঁরা তিনটি বিবাহ করেছেন এবং যাঁরা সরকারি বিদ্যালয়ের পরিবর্তে নির্দিষ্ট ধর্মীয় প্রতিষ্ঠানে শিক্ষা প্রদান করেন, তাঁরাও এই প্রকল্পের সুবিধার জন্য অযোগ্য বলে বিবেচিত হবেন।

সরকারি টিকা প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর মন্তব্যের পর বিষয়টি নিয়ে কৌতূহল তৈরি হয়। নবান্ন সূত্রে জানা গিয়েছে, এখানে মূলত শিশুদের জন্য কেন্দ্র ও রাজ্য সরকারের জাতীয় টিকাকরণ কর্মসূচি (UIP)-এর আওতায় থাকা বাধ্যতামূলক টিকার কথাই উল্লেখ করা হয়েছে। যে সব পরিবার তাঁদের সন্তানদের এই সরকারি টিকাকরণ কর্মসূচির আওতায় আনেননি বা টিকা দিতে অস্বীকার করেছেন, তাঁদের অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের জন্য অযোগ্য হিসেবে বিবেচনা করা হবে।

সূত্রের দাবি, অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের আবেদনপত্রেও পরিবারের সন্তানরা সরকারি টিকাকরণ কর্মসূচির আওতায় টিকা নিয়েছে কি না, সেই সংক্রান্ত তথ্য চাওয়া হয়েছে। ফলে আবেদনকারীদের ফর্ম পূরণের সময় এই বিষয়টি বিশেষভাবে গুরুত্ব দিয়ে বিবেচনা করার পরামর্শ দেওয়া হচ্ছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top