মিড ডে মিলে ইসকনের ভূমিকা নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

মিড ডে মিলে ইসকনের ভূমিকা নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা – কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিলের খাবার সরবরাহের দায়িত্ব ইসকনকে দেওয়ার সিদ্ধান্তকে ঘিরে গত কয়েকদিন ধরে বিতর্ক চলছে। এই সিদ্ধান্ত নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। এরই মধ্যে রাজ্য সরকার জানিয়েছে, ভবিষ্যতে শুধু কলকাতা নয়, নদিয়া এবং পরে রাজ্যের অন্যান্য জেলাতেও একই ব্যবস্থা চালু করার পরিকল্পনা রয়েছে।

এই বিতর্কের মাঝেই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার কলকাতার অ্যালবার্ট রোডে ইসকন মন্দিরে রথযাত্রার অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি জানান, রাজ্য সরকার ইসকন, রামকৃষ্ণ মঠ ও মিশন এবং ভারত সেবাশ্রম সংঘের মতো সমাজসেবামূলক সংস্থাগুলির সঙ্গে মিলেই জনকল্যাণমূলক কাজ করতে চায়।

মুখ্যমন্ত্রীর বক্তব্য, সমাজের বিভিন্ন স্তরের মানুষের উন্নয়নে এই সংস্থাগুলির দীর্ঘদিনের অবদান রয়েছে। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই সরকার বিভিন্ন সামাজিক প্রকল্প বাস্তবায়নে তাদের সহযোগিতা নিতে আগ্রহী।

মিড ডে মিল প্রসঙ্গে তিনি বলেন, এই প্রকল্পের খাবার মূলত মধ্যবিত্ত, নিম্ন-মধ্যবিত্ত এবং আর্থিকভাবে দুর্বল পরিবারের ছাত্রছাত্রীরা গ্রহণ করে। তাই তাদের কাছে মানসম্মত, স্বাস্থ্যকর ও পুষ্টিকর খাবার পৌঁছে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর মতে, শিশুদের অপুষ্টি দূর করতে এবং সুস্থ বিকাশ নিশ্চিত করতে মিড ডে মিল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top