ধর্মতলায় আন্দোলন ঘিরে উত্তেজনা, আহত সাংবাদিকদের দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ধর্মতলায় আন্দোলন ঘিরে উত্তেজনা, আহত সাংবাদিকদের দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা – আন্দোলনের নামে কলকাতায় পুলিশ কর্মী ও সাংবাদিকদের উপর হামলার অভিযোগকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। ধর্মতলায় ছাত্র আন্দোলনের কভারেজ চলাকালীন কয়েকজন সাংবাদিক হামলার শিকার হন। আহতদের দ্রুত এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে তাঁদের চিকিৎসা চলছে।

ঘটনার খবর পেয়ে আহত সাংবাদিকদের দেখতে এসএসকেএম হাসপাতালে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলে আহতদের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং চিকিৎসায় কোনও ধরনের গাফিলতি না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ দেন। একই সঙ্গে কলকাতা পুলিশ কমিশনারকে দ্রুত ঘটনার তদন্ত করে দোষীদের শনাক্ত করে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী দাবি করেন, এই হামলার পিছনে একটি নির্দিষ্ট গোষ্ঠীর হাত রয়েছে। তাঁর অভিযোগ, শুক্রবারের সুযোগকে কাজে লাগিয়েই দুষ্কৃতীরা পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে।

তিনি আরও বলেন, যাদের এই ঘটনার সঙ্গে জড়িত বলে চিহ্নিত করা হয়েছে, তাদের সঙ্গে নিট পরীক্ষার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের কোনও সম্পর্ক নেই। কয়েক দিনের মধ্যেই অভিযুক্তদের বিরুদ্ধে কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে, তা রাজ্যবাসী দেখতে পাবেন বলেও তিনি জানান।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top