রাজ্যের বাসস্ট্যান্ডের চেহারা বদলাবে, মহিলা-শিশুদের জন্য থাকবে বিশেষ সুবিধা

রাজ্যের বাসস্ট্যান্ডের চেহারা বদলাবে, মহিলা-শিশুদের জন্য থাকবে বিশেষ সুবিধা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য -রাজ্যে পালাবদলের পর শহর থেকে জেলা—বিভিন্ন এলাকার পরিকাঠামো ও নাগরিক পরিষেবার উন্নয়নে একাধিক পরিকল্পনা নিচ্ছে নতুন সরকার। এবার রাজ্যের বাসস্ট্যান্ডগুলির চেহারা বদলানোরও বড়সড় পরিকল্পনা নেওয়া হয়েছে। যাত্রী পরিষেবাকে আরও আধুনিক, নিরাপদ এবং স্বচ্ছন্দ করে তুলতে একাধিক নতুন ব্যবস্থা চালুর কথা জানিয়েছেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। বিশেষ করে মহিলা ও শিশুদের কথা মাথায় রেখে বাসস্ট্যান্ডগুলিতে নতুন কিছু সুবিধা যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

নতুন পরিকল্পনা অনুযায়ী, প্রতিটি বাসস্টপে মহিলাদের জন্য আলাদা ফিডিং জোন তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে। সেখানে মায়েরা তাঁদের শিশুদের নিশ্চিন্তে খাওয়াতে পারবেন। যাত্রীদের সুবিধার জন্য বাসস্টপগুলিতে পানীয় জলের ব্যবস্থার পাশাপাশি ঠান্ডা পানীয় ও হালকা খাবারের ভেন্ডিং মেশিন বসানোর পরিকল্পনাও রয়েছে।

যাত্রীদের নিরাপত্তার বিষয়টিতেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। পরিকল্পনা অনুযায়ী প্রতিটি বাসস্টপে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি চালানো হবে। এর ফলে বাসস্ট্যান্ডে যাত্রীদের নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি অপ্রীতিকর ঘটনা ঘটলে দ্রুত ব্যবস্থা নেওয়াও সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।

শুধু বাসস্ট্যান্ড নয়, রাজ্যের গুরুত্বপূর্ণ শহরগুলিকেও নতুনভাবে সাজিয়ে তোলার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন অগ্নিমিত্রা পাল। কোচবিহার এবং মায়াপুরের মতো জায়গাগুলির ক্ষেত্রে স্থানীয় প্রয়োজন, ঐতিহ্য এবং পর্যটনের সম্ভাবনাকে মাথায় রেখে পৃথক পরিকল্পনা নেওয়া হচ্ছে। সব মিলিয়ে রাজ্যের বাসস্ট্যান্ড ও শহরগুলিতে আধুনিক পরিষেবা এবং উন্নত নাগরিক পরিকাঠামো গড়ে তোলার লক্ষ্যেই এগোচ্ছে সরকার।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top