মসজিদ থেকে লাউডস্পিকার খোলার মামলা খারিজ, হাই কোর্টের রায়ে স্বস্তি রাজ্যের

মসজিদ থেকে লাউডস্পিকার খোলার মামলা খারিজ, হাই কোর্টের রায়ে স্বস্তি রাজ্যের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা – মসজিদ থেকে লাউডস্পিকার খোলা নিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলা খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট। আদালতের এই রায়ে খুশি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, এই মামলাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক অশান্তি তৈরির যে চেষ্টা করা হয়েছিল, তা ব্যর্থ হয়েছে। মঙ্গলবার ডিভিশন বেঞ্চের রায়ের পর এক্স হ্যান্ডলে নিজের প্রতিক্রিয়া জানান মুখ্যমন্ত্রী। কলকাতা হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি অতরূপ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয়। মামলাকারীদের অভিযোগ ছিল, পুলিশ প্রশাসন রাজ্যের বিভিন্ন মসজিদ কমিটিকে মৌখিকভাবে লাউডস্পিকার খুলে নেওয়ার নির্দেশ দিয়েছিল। কোথাও কোথাও পুলিশ গিয়ে নিজেরাই মাইক খুলে দিয়েছে বলেও অভিযোগ করা হয়েছিল। এই অভিযোগের ভিত্তিতেই জনস্বার্থ মামলা দায়ের হয়। শুনানির সময় আদালত পুলিশের ভূমিকা নিয়ে রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের কাছে বিস্তারিত তথ্য জানতে চায়। মঙ্গলবার রাজ্যের হয়ে আদালতে সওয়াল করেন অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র। রাজ্যের তরফে আদালতকে জানানো হয়, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মাইক খুলে নেওয়ার কোনও লিখিত নির্দেশ দেওয়া হয়নি। যে নির্দেশের কথা বলা হচ্ছে, তা মৌখিক ছিল বলে আদালতে জানানো হয়। বিচারপতিরা মসজিদ কর্তৃপক্ষের সঙ্গে পুলিশের কোনও বৈঠক হয়েছিল কি না, তা জানতে চাইলে রাজ্যের পক্ষ থেকে জানানো হয়, এমন কোনও বৈঠক হয়নি। এরপরই মামলাটি খারিজ করে দেয় কলকাতা হাই কোর্ট। আদালতের এই সিদ্ধান্তের পর রাজ্য সরকারের তরফে স্বস্তি প্রকাশ করা হয়েছে। অন্যদিকে, মামলাটি ঘিরে রাজনৈতিক বিতর্কও তৈরি হয়েছিল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেছেন, মামলার মাধ্যমে রাজ্যে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরির যে চেষ্টা হয়েছিল, আদালতের রায়ে তা ব্যর্থ হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top