রোজভ্যালির সম্পত্তি বেচে ১ বছরের মধ্যে টাকা ফেরতের প্রস্তাব, হাই কোর্টে বড় উদ্যোগ রাজ্যের

রোজভ্যালির সম্পত্তি বেচে ১ বছরের মধ্যে টাকা ফেরতের প্রস্তাব, হাই কোর্টে বড় উদ্যোগ রাজ্যের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



রাজ্য – ১২ বছর ধরে আশায় দিন গুণছেন রোজভ্যালির লক্ষ লক্ষ প্রতারিত আমানতকারী। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে বেশিরভাগ আমানতকারী নিজেদের টাকা ফেরত পাননি। এবার সেই টাকা ফেরতের প্রক্রিয়া দ্রুত করতে কলকাতা হাই কোর্টে বড়সড় প্রস্তাব দিল রাজ্য সরকার। রাজ্যের তরফে হাই কোর্টে জানানো হয়েছে, রোজভ্যালির ২১টি হোটেল-সহ সমস্ত সম্পত্তি আগামী এক বছরের মধ্যে বিক্রি করে সেই অর্থ আমানতকারীদের ফেরত দিতে চায় সরকার। হাই কোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে রাজ্যের মুখ্যসচিব রিপোর্ট আকারে এই প্রস্তাব দিয়েছেন। রাজ্য সরকার চাইছে, আদালতের নজরদারিতেই গোটা টাকা ফেরতের প্রক্রিয়া সম্পন্ন করা হোক। রোজভ্যালি কাণ্ডে প্রতারণার অঙ্ক প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা বলে জানা যায়। গত ১২ বছরে টাকা ফেরতের প্রক্রিয়া প্রত্যাশিত গতিতে এগোয়নি। এর মধ্যেই হাই কোর্ট নিযুক্ত অ্যাসেট ডিসপোজাল কমিটির বিরুদ্ধে আর্থিক অস্বচ্ছতার অভিযোগ তুলেছে এসএফআইও। এবার সেই কমিটি ভেঙে দেওয়ারও প্রস্তাব দিয়েছে রাজ্য সরকার। পরিবর্তে আদালতের নজরদারিতে রাজ্যের তরফেই রোজভ্যালির সম্পত্তি বিক্রি করে আমানতকারীদের টাকা ফেরানোর উদ্যোগ নেওয়া হবে বলে প্রস্তাবে জানানো হয়েছে। অর্থাৎ, দীর্ঘদিন ধরে আটকে থাকা রোজভ্যালির টাকা ফেরতের প্রক্রিয়ায় এবার এক বছরের সময়সীমা বেঁধে দ্রুত পদক্ষেপ করতে চাইছে রাজ্য সরকার। হাই কোর্ট এই প্রস্তাব গ্রহণ করলে আদালতের নজরদারিতে সম্পত্তি বিক্রি এবং আমানতকারীদের টাকা ফেরানোর প্রক্রিয়া নতুন গতি পেতে পারে। ফলে দীর্ঘ এক যুগ ধরে নিজেদের সঞ্চয় ফেরতের অপেক্ষায় থাকা লক্ষ লক্ষ আমানতকারীর কাছে এই প্রস্তাব নতুন করে আশার আলো দেখাচ্ছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top