হিজবুল্লাহর অর্থ জোগানের নেটওয়ার্কে বড় আঘাত আমেরিকার, ১০ জনের ওপর নতুন নিষেধাজ্ঞা

হিজবুল্লাহর অর্থ জোগানের নেটওয়ার্কে বড় আঘাত আমেরিকার, ১০ জনের ওপর নতুন নিষেধাজ্ঞা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



বিদেশ – হিজবুল্লাহকে ঘিরে আরও কড়া পদক্ষেপ নিল আমেরিকা। সংগঠনটির কাছে অর্থ পৌঁছে দেওয়ার একটি আন্তর্জাতিক নেটওয়ার্কের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১০ জনের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন প্রশাসন। একইসঙ্গে হিজবুল্লাহকে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের কুদস ফোর্সের ঘনিষ্ঠ সহযোগী হিসেবেও চিহ্নিত করেছে ওয়াশিংটন।

সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার এই নিষেধাজ্ঞার ঘোষণা করা হয়। মার্কিন অর্থ মন্ত্রণালয়ের অভিযোগ, একটি আন্তর্জাতিক আর্থিক নেটওয়ার্কের মাধ্যমে হিজবুল্লাহর কাছে বিপুল পরিমাণ অর্থ পৌঁছে দেওয়া হত। লেবানন, তুরস্ক, সংযুক্ত আরব আমিরশাহি এবং ইরানের মধ্যে অর্থ স্থানান্তরের কাজে এই নেটওয়ার্ক সক্রিয় ছিল বলে দাবি মার্কিন প্রশাসনের।

মার্কিন অর্থ মন্ত্রণালয়ের আরও অভিযোগ, বাণিজ্যিক বিমানে যাতায়াতকারী অর্থবাহকদের ব্যবহার করে নগদ টাকা এক দেশ থেকে অন্য দেশে পাঠানো হত। এই পদ্ধতিতে কয়েকশো কোটি ডলার পর্যন্ত অর্থ স্থানান্তর করা হয়েছে বলে দাবি ওয়াশিংটনের।

মার্কিন প্রশাসনের মতে, এই আর্থিক নেটওয়ার্কের মাধ্যমে হিজবুল্লাহ প্রচলিত ব্যাঙ্কিং ব্যবস্থার বাইরে থেকে বিদেশি মুদ্রা সংগ্রহ করার সুযোগ পেত। একইসঙ্গে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়িয়ে অর্থ লেনদেন চালিয়ে যাওয়ার সুবিধাও মিলত বলে অভিযোগ।

নতুন নিষেধাজ্ঞার ফলে সংশ্লিষ্ট ব্যক্তি ও নেটওয়ার্কের আর্থিক কার্যকলাপ আরও চাপে পড়বে বলে মনে করছে মার্কিন প্রশাসন। হিজবুল্লাহর অর্থের জোগান বন্ধ করতে এবং ইরানের সঙ্গে সংগঠনটির আর্থিক যোগাযোগ দুর্বল করতেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top